বালিখাল থেকে ধর্মতলা ৫৪ নম্বর রুটের বাস বন্ধ, চলছে প্রতিবাদ, দুর্ভোগে নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বালি খাল থেকে ধর্মতলা যাবার ৫৪ নম্বর রুটের বাস না চালিয়ে প্রতিবাদ বাস কর্মীদের ।শনিবার সকাল থেকে বালিখাল থেকে ধর্মতলা যাবার ৫৪ নম্বর রুটের(54 No Route) বাস বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন বাস কর্মীরা। তাদের অভিযোগ, শুক্রবার রাত্রে এক বাস কর্মী কে মদ্যপ অবস্থায় অস্ত্রাব্য ভাষায় গালিগালাজ এমনকি ধাক্কাধাক্কি দেয় তৃণমূল বাস ইউনিয়নের কর্মী বাপি পাত্র(Baspi Patra)। এরই প্রতিবাদে শনিবার সকাল থেকে ওই রুটে বাস না চালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বাস কর্মীরা। যার ফলে নিত্যযাত্রীরা বিশেষ করে অফিস টাইমে চরম সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। শনিবার সকাল গড়িয়ে বেলা পর্যন্ত বাসের চাকা গড়ায়নি।

মণীশ সিং(Manish Singh) গাড়ি চালক তিনি জানান, শুক্রবার রাত্রে বাসে শুয়েছিলেন ক্লান্ত অবস্থায়। হঠাৎই এই বাপি এসে তাকে গালিগালাজ করে এমনকি ধাক্কাধাক্কি দেয় মদ্যপ অবস্থা। তিনি কোনরকম ওই সময় প্রতিবাদ করেননি। তিনি মনে করছেন, প্রতিবাদ করলে খারাপ কিছু ঘটনা ঘটে যেত তার উপরে। এই ঘটনায় তার মালিককে যেমন জানিয়েছেন এর পাশাপাশি আরও বাসের কর্মীরা এই ঘটনায় ক্ষেপে ওঠে এবং প্রতিবাদ করেন। এই রুটে মোট ২০টি বাস চলে ।

একটিও বাসের চাকা গড়ায়নি সকাল থেকে ।যেহেতু দীর্ঘক্ষণ এই রুটে বাস বন্ধ থাকার ফলে সমস্যা বাড়ছে যাত্রীদের ।তাই শেখ মজিজুর রহমান জানান .দুই পক্ষকে নিয়ে সমাধানের পথ খুঁজতে আলোচনায় বসছেন তারা। একদিকে নিত্যযাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এবং অপরদিকে বাস মালিকদের আর্থিক ক্ষতি হচ্ছে এই কথা ভেবে দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসে সমাধানের রাস্তা খোঁজা হবে বলে জানা গিয়েছে।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’