চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বনগাঁতে টিএমসিপি’ র ফ্লেক্স, ব্যানার,পতাকা পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: মহাবিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদের ফ্লেক্স, ব্যানার, পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে।রবিবার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়(Banga Dinabandhu Mahavidyalay) তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয় বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) ফ্লেক্স, ব্যানার ও পতাকা পুড়িয়ে দিয়েছে বিরোধীরা।

তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ রাতের অন্ধকারে বিরোধীরা এই কাণ্ড ঘটিয়েছে। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের শক্ত ঘাঁটি হওয়ায় বিরোধীরা ভয় পেয়ে এমন কান্ড ঘটিয়েছে বলে দাবি তাদের। এই বিষয়ে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজেশ দে বলেন..”নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানাতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে ফ্লেক্স মুখ্যমন্ত্রীর ছবিসহ কলেজ গেটে লাগানো হয়েছিল, সেই ফ্লেক্স রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়েছে।”

যদিও এই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এবিভিপি(ABVP) এই ধরনের ফেস্টুন ব্যানার ছেড়ার রাজনীতিতে বিশ্বাস করে না। ভেঙে দেওয়া পুড়িয়ে দেওয়ার কালচার তৃণমূলের তা গোটা বাংলা জানে। যা ঘটেছে তা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফল বলে জানিয়েছেন বনগাঁ উত্তর পৌর মন্ডল যুব মোর্চার সভাপতি রাজীব রায়।এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

SIR-এ বাদ পড়েছে নাম, তবু ভোটের দায়িত্ব সামলাবেন শিক্ষক দম্পতি!

ভোটের আগেই তৃণমূল ছাড়লেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বৃষ্টি মাথায় ভোটপ্রচারে মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরুপ

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ