বনগাঁ পঞ্চায়েত সমিতি গঠন করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের বনগাঁ পঞ্চায়েত সমিতি গঠনের বৈঠক ছিল। এদিন সেই বৈঠকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েত সমিতি গঠন করল তৃণমূল কংগ্রেস। ৪৮ আসন বিশিষ্ট বনগাঁ পঞ্চায়েত সমিতিতে ৪৬ টি আসনে জয় লাভ করেছিল তৃণমূল এবং বাকি ২ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। তৃণমূল সূত্রে খবর, এদিন পঞ্চায়েত সমিতি গঠনের বৈঠকে তৃণমূলের মনোনীত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতি কে সমর্থন করে বিজেপির ওই দুই পঞ্চায়েত সমিতির সদস্য এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তারা পঞ্চায়েত সমিতি গঠন করে।

সোমবার সুষ্ঠুভাবেই পঞ্চায়েত সমিতি গঠনের বৈঠক সম্পন্ন হয়। বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন গোপালনগর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ঝুম্পা দাস কর এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হলেন গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জাফর আলী মন্ডল। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বনগাঁ পঞ্চায়েত সমিতির(Banga Panchayet Samiti) মাধ্যমে আরও তরান্বিত করতে এবং সাধারণ মানুষকে আরো বেশি পরিষেবা দিতে চান বনগাঁ পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি ঝুম্পা দাস কর। এদিন তিনি বলেন “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। বিগত দিনে যে সমস্ত কাজ এখনো সম্পন্ন হয়নি সেই কাজগুলোকে সম্পন্ন করব।”

পঞ্চায়েত স্তরে কাজের জন্য বিভিন্ন খাতের টাকা আটকে দিয়েছে কেন্দ্র সরকার বিগত দুবছর ধরে বারংবার এমনই অভিযোগ তুল আসছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে তারা, তাদের অভিযোগ যদি সত্যি হয় তাহলে পঞ্চায়েত স্তরে কাজের ক্ষেত্রে কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়া কতটা উন্নয়ন সম্ভব, এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির নতুন সহ-সভাপতি জাফর আলী মন্ডল বলেন”কেন্দ্র সরকার একেবারে সহযোগিতা করছে না বাংলাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) তার নিজের প্রচেষ্টাতেই বঙ্গবাসীকে সব ধরনের সুবিধা প্রদান করে যাচ্ছেন। আগামী দিনে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়াই গ্রাম বাংলার মানুষকে পরিষেবা দেব।”

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল