বরানগরে বিস্ফোরণস্থল খতিয়ে দেখলেন ডেপুটি কমিশনার অজয় প্রসাদ

Share:

নিজস্ব প্রতিনিধি,বরানগর: উত্তর ২৪ পরগনা জেলার বরানগরে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সাউথ) অজয় প্রসাদ।বরানগরে যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ির ছেলের অভিযোগ, তার মা’র মৃত্যুর পিছনে তার কাকার ষড়যন্ত্র রয়েছে। তাদের বাড়িতে প্রমোটিং করার জন্য তার কাকা গোপাল মাইতি দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন। গতকাল বিকেল পাঁচটায় তার মার সঙ্গে শেষ বারের মতো ফোনে কথা হয়। তারপর রাতে এই ঘটনা। এই মর্মে তিনি বরানগর থানায় (Baranagar P.S.) লিখিত অভিযোগ করেছেন।

এই ঘটনা নিয়ে ব্যারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার সাউথ অজয় প্রসাদ জানান, প্রাথমিক তদন্তে তারা মনে করছেন এটি একটি পুরনো বাড়িতে ধসের ঘটনা। বাড়ির ছাদ চাপা পড়ে সুমিত্রা মাইতির মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরীক্ষার জন্য ফরেনসিক (Forensic) টিমকে আসতে বলেছি এবং ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ আরো স্পষ্ট হবে। তবে সংবাদ মাধ্যমে যে বোমা বিস্ফোরণের কথা বলা হচ্ছে আমরা তার কোন নমুনা বা চিহ্ন পাইনি। ঘটনাস্থলে রান্নার গন্ধ এবং রান্নার গ্যাসের গন্ধ আমরা পেয়েছি।

বাড়িটি জরাজীর্ণ ছিল এবং বাড়িটি ভেঙে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। মৃতার মেয়ে মিঠু বিশ্বাসের সঙ্গে দীর্ঘক্ষণ মূল আলোচনা করার পর তার কাকার সঙ্গে সম্পর্কের টানাপোড়নের ব্যাপার উঠে আসে। আমরা ওনাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে তারপর বলতে পারবো। আপাতত ময়না তদন্তে রিপোর্টের জন্য অপেক্ষা করছে ব্যারাকপুর কমিশনারেট।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল