তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি ও মারধর করার অভিযোগে বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত গ্রেফতার ৪। তৃণমূল নেতা ছাড়া ধৃতদের মধ্যে রয়েছে অর্পণ দত্ত ও বনি নামে দুই ব্যক্তি। বরানগর স্টেট জেনারেল হাসপাতাল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রথমে আটক করা হলেও, পরে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বরানগর এলাকায় একটি আশান্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ ৪ জন। বাকি ৩ জন শঙ্কর রাউতের অনুগামী বলে জানা যাচ্ছে। এক মহিলার চেন ছিনতাই ও শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ রয়েছে ৪ জনের বিরুদ্ধে। ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। তাঁরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অশান্তির জায়গা থেকে পুলিশের গাড়ি করে ৪ জনকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাঁরা আসতেই বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। পুলিশের গাড়িতে কীভাবে সেখানে তাঁরা আসলেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন।  তারপরেই ৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

এবারই প্রথম নয়। এর আগেও এই তৃণমূল নেতারা নাম পুলিশের খাতায় ছিল। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বরানগরে এক ইন্টিরিয়র ডিজাইনারকে মারধর করার অভিযোগে জেলও খেটেছিলেন শঙ্কর রাউত ও তাঁর ঘনিষ্ঠ অর্পণ দত্ত। সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে ফের অশান্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। 

‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি