মধ্যমগ্রাম ট্রলি কাণ্ডে মা ও মেয়ের যাবজ্জীবন সাজা ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি বারাসত: মধ্যমগ্রামে ট্রলি ব্যাগে করে খুনের পর মৃতদেহ পাচারের ঘটনায় মা ও মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ডর সাজা শোনাল বারাসত আদালত(Barasat Court)।উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের খুনের ঘটনায় আরতী ঘোষ(Arati Ghosh) ও তার মেয়ে ফাল্গুনী ঘোষকে(Falguni Ghosh) নিয়ে আসা হয় সোমবার বারাসাত আদালতে। মধ্যমগ্রামে ট্রলি ব্যাগে করে খুনের পর মৃতদেহ পাচারের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডর সাজা শোনাল বারাসাত আদালত।খুনের মামলায় যাবজ্জীবন জেল ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস আরো অতিরিক্ত কারাবাস। এছাড়াও ২৩৮/৩ বিএনএস তথ্য প্রমাণ লোপাটের জন্য সাত বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা। তবে এক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হল প্রথম সাত বছর অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের জন্য যে সাত বছরের জেল দেওয়া হয়েছে সেটা থাকতেই হবে ।তারপর যাবজ্জীবনের শাস্তি শুরু হবে। ডিফেন্স আইনজীবী তারক চন্দ্র দাস জানিয়েছেন, এই বিচারের রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন জানাবেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ওই খুনের ঘটনার পর মা ও মেয়েকে ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ নিয়ে যায়। সেখানে আরতী ঘোষ নিজেই হাত দিয়ে দেখিয়ে দেন খুনের পর সে খুনে ব্যবহৃত অস্ত্র জলে ফেলেছিল। যে মহিলার মৃতদেহ উদ্ধার হয় সেই মহিলার পোশাক কোথায় ফেলেছিল তাও দেখিয়ে দেন ফাল্গুনী।আনা হয় ডুবুরি ।উদ্ধার হয় খুনে ব্যবহৃত বঁটি। তবে ডুবুরির কাছে স্থানীয় এক বাসিন্দা শিলা বসু আবদার করেন আমার সোনার এবং রুপোর দুটি আংটি এই পুকুরের জলে হারিয়ে গিয়েছিল। একটু খুঁজে দেবেন প্লিজ। কিছুটা অবাক হয়ে যায়, ফাল্গুনীর সঙ্গে থাকা পুলিশ অফিসার ও ডুবুরি। পরে যদিও বিনা বাক্য ব্যয় সকলে ঘটনাস্থল ছাড়েন। এদিকে ডুবুরি শীলাদেবীর আংটি খুঁজে না দাওয়ায় আশাহত হয়ে বাড়ি ফেরার সময় তিনি বলেন, কালী পুজার সময় তিনি ওই আংটি পুরোহিতকে দিয়েছিলেন।পুরোহিত ভুল করে পুজোয় ব্যবহৃত ঘটে রেখে দিয়েছিল। পরবর্তীতে পুজো শেষে ঘট বিসর্জন দেওয়া হয় পুকুরে।

সেই সময় ঘটের সঙ্গে রুপো এবং সোনার আংটি ও পুকুরের জলে হারিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর মেলেনি সেই দামি গয়নাগুলি। ফলে ট্রলি কাণ্ডে পুকুরে ডুবুরি নামার খবর পেতেই ছুটে আসেন শীলা দেবী। খুনে ব্যবহৃত অস্ত্র ১৫ মিনিটের মধ্যে উদ্ধার হয়ে গেলেও সেই গয়না অবশ্য উদ্ধার হয়নি। প্রিয় পুলিশকর্মীরা এলাকা ছেড়ে চলে গেলে আশাহত হয়ে বাড়ি ফিরে যান শিলা দেবী। দীর্ঘশ্বাস ফেলে বলেন গয়না তো আর পেলাম না দুপুরের খাবারের ব্যবস্থা করি গিয়ে।মঙ্গলবার পিসি শাশুড়িকে খুনে অভিযুক্ত ফাল্গুনী ঘোষের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে মধ্যমগ্রামের বীরেশপল্লির এলাকার পুকুরে নামে ডুবুরি। মা ও মেয়েকে নিয়ে আসা হয় সেখানে। এদিকে ওই পুকুরের জলে ডুবুরি নামতেই এদিক ওদিক থেকে নানা ধরনের অনুরোধ ভেসে আসতে থাকে প্রতিবেশীদের পক্ষ থেকে। কেউ বলেন ওই পুকুরের জলে তার মূল্যবান আংটি হারিয়ে গিয়েছে কেউ আবার বলেন অন্য কিছু। পুলিশ কর্মীরা ও ডুবুরি ১৫ মিনিটের মধ্যে অস্ত্র উদ্ধার করে ওই স্পট ছেড়ে চলে যায়। সমস্ত উৎকণ্ঠার যবনিকা ঘটে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ