পরীক্ষা চলাকালীন স্কুল চত্বরে তারস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা বারাসতে

Share:

নিজস্ব প্রতিনিধি বারাসত: পরীক্ষা চলাকালীন স্কুল চত্বরে তারস্বরে তৃণমূলের মাইক বাজানোকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড বারাসতে।গত সোমবার থেকে বারাসত গভমেন্ট স্কুলে(Barasat Goverment School) সব ক্লাসের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবারও কয়েকটি ক্লাসের পরীক্ষা চলছিল। সেই সময় বারাসত গভর্নমেন্ট স্কুলের চত্বর জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) কাছারি ময়দানের জনসভায় প্রচারের জন্য বেশ কিছু মাইক লাগানো হয়। সকাল থেকেই সেই মাইক উচ্চস্বরে বাজতে থাকে।স্কুলের পরীক্ষা শুরু হওয়ার পর মাইকের আওয়াজ আরো বৃদ্ধি পাওয়ায় পরীক্ষাতে বসে বার বার সমস্যার সন্মুখীন হয়ে পড়ে পরীক্ষাত্রীরা।

স্কুল কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনো ফল না হওয়ায় স্কুলের সামনে অপেক্ষারত ছাত্রদের অভিভাবকরা বারাসত থানায় এসে বিক্ষোভ দেখতে থাকেন। অবিলম্বে মাইক বন্ধ করে অবিলম্বে সুষ্ঠ ভাবে পরীক্ষা শেষ করার অনুরোধ জানান অভিভাবকরা। পরে অবশ্য পুলিশ প্রশাসন জনসভার আয়োজকদের সঙ্গে কথা বলে মাইক বাজানো বন্ধ করেন। ততক্ষনে পরীক্ষা প্রায় ২ ঘণ্টা অতিক্রান্ত। এই ঘটনার তীব্র নিন্দার ঝড় উঠেছে বারাসত জুড়ে। অভিভাবকদের পাশাপাশি এদিন পথ চলতি মানুষেরাও পরীক্ষা চলা কালীন রাজনৈতিক সভার মাইক বাজানোর তীব্র সমালোচনা করেন।

অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রথমে তারা বারাসত থানায় গিয়ে এই মাইক বন্ধ করার জন্য দাবি জানালে ওই অফিসার জানান তিনি এই বিষয়ে কোন হস্তক্ষেপ করতে পারবেন না কারণ তিনি খুব প্রেসার নিয়ে চেয়ারে বসে ডিউটি করছেন। এই ঘটনায় আরো উত্তেজনার সৃষ্টি হয়। অভিভাবকরা থানার বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি একেক দিনে দুটি করে বিষয় পরীক্ষা রয়েছে সেখানে কি করে পরীক্ষার্থীরা এই উচ্চস্বরে মাইক বাজলে পরীক্ষা দেবেন। স্কুলের বাইরে দাঁড়িয়ে অভিভাবকদের এই উচ্চ স্বরে মাইক বাজায় শব্দ দূষণে মাথা ঘুরছে। সকলেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এরপর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী