বারাসত হাসপাতালে প্রসূতিকে মারধরের অভিযোগ চিকি‍ৎসক-নার্সদের বিরুদ্ধে, শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আবার খবরের শিরোনামের বারাসত হাসপাতাল। গর্ভবতী মহিলাকে বারাসত হাসপাতালে মারধরের অভিযোগ ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে।এর আগে বারাসত হাসপাতালে রোগীকে মারধরের অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন আগে। শনিবার সকালে সেই চিত্র ফের ফুটে উঠল বারাসত হাসপাতালে(Barasat Hospital)। বারাসত হাটখোলার বাসিন্দা এক গর্ভবতী মহিলা(Pegnent Lady) শবনম টেরজা রয় (২২) ।সকালে প্রেগনেন্সির ব্যথা অনুভব করায় তাকে বারাসত হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ বারাসত হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার ব্যথা ওঠার কারণে তিনি যখন ডাক্তারদের সে কথা বেডে শুয়ে জানাতে যান তখনই হাসপাতাল থেকে বলা হয় এখানে কোন ট্রিটমেন্ট হবে না। তিনি সেই কারণ জানতে চাইলে তাঁকে ওয়ার্ড এর মধ্যেই মারধর করা হয় বলে অভিযোগ।

এরপরই ওই গর্ভবতী মহিলা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে বাড়ির লোককে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজন। দীর্ঘক্ষণ ধরে বারাসত হাসপাতালে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে যান। বাড়ির লোকের অভিযোগ তাঁদের কোনও কথা হাসপাতাল কর্তৃপক্ষ শুনতে চাননি। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার পুলিশ। রোগীকে হুইল চেয়ারে করেই বারাসত হাসপাতালের মধ্যে এক প্রান্ত থেকে অপর  প্রান্তে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে পরিবারের লোকজন। একজন প্রেগনেন্সি মহিলাকে কিভাবে এ প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে হাসপাতালের মধ্যেই তা নিয়েই ইতিমধ্যে উঠেছে প্রশ্ন।

এই ঘটনার পরেই বারাসত থানার পুলিশ পরিবারের লোকের থেকে ওই গর্ভবতী মহিলাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু পরিবারের লোকের অভিযোগ, যেভাবে একজন মহিলাকে হাসপাতালের ভেতরেই মারধর করা হয়েছে কিভাবে তারা এই হাসপাতালে সুস্থভাবে ওই মহিলার ডেলিভারি করাবেন ? তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন তুলেই দিয়েছে। কিছুদিন আগে মৃতদেহের চোখ উধাও হওয়ার পর গর্ভবতী মহিলাকে মারধর একের পর এক অভিযোগে কাঠগড়ায় এখন বারাসত হাসপাতাল।

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক