বারাসত হাসপাতাল চত্বর থেকে বেআইনি স্টল উচ্ছেদ করার ঘোষণা বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাসপাতালের মধ্যে কোন দোকান বা স্টল থাকবে না। হাসপাতাল চত্বরে কোন জঞ্জাল থাকবে না। হাসপাতালে কোন দালাল চক্র থাকবে না। হাসপাতালে রোগীদের খাবারের মান বজায় থাকবে। শনিবার বারাসত হাসপাতাল ঘুরে এই মন্তব্য করেন বিধায়ক শংকর চট্টোপাধ্যায়(MLA Sankar Chattapadhay)। বারাসত হাসপাতালে একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। ।বারাসাত মেডিকেল কলেজের প্রিন্সিপাল অভিজিৎ সাহার সাথে ঘুরে দেখেন বারাসতের বিধায়ক(MLA Barasat)। অবশেষে হাসপাতালে সুপার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শংকর চট্টোপাধ্যায় জানিয়ে দেন বারাসত মেডিকেল কলেজের ভিতরে কোনো রকম দোকানপাট থাকবে না।

বারাসত মেডিকেল কলেজ থাকবে জঞ্জাল মুক্ত। ইতিমধ্যে হাসপাতালে তরফে বারাসত পৌরসভাকে বেআইনি দোকান ও স্টল উচ্ছেদ করতে বলা হয়েছে। কিন্তু পুরসভা এখনো উদ্যোগ নেয়নি। বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামীকাল থেকেই এই উচ্ছেদ অভিযান শুরু হবে। হাসপাতলে রোগীরা আসবেন এবং তারা রোগ মুক্ত হয়ে হাসতে হাসতে বাড়ি ফিরবেন এই পরিবেশ ফিরিয়ে আনা হবে অতি দ্রুত। হাসপাতাল রোগীদের জন্য। সেখানে ওষুধের কালোবাজারি বিল বা অন্য কোন চক্র থাকবে না।

সবাই যাতে পরিষেবা পায় তা গুরুত্ব সহকারে দেখা হবে নতুন সরকারের কাজ। বারাসতের বিধায়ক আরো জানান, সম্প্রতি যে শিশু বদলের মতো ঘটনা ঘটেছে বারাসত হাসপাতালে সেই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য তিনি সব প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ফের তিনি বারাসত হাসপাতালে আসবেন বলে বারাসতের বিধায়কের দাবি, সেবার তিনি এসে দেখবেন এই হাসপাতালের কতটা পরিবর্তন হয়েছে ।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা