এই মুহূর্তে

বারাসতে ভয়ঙ্কর ঘটনা, একের পর এক পথচারী ও মোটরসাইকেল আরোহীকে চাপা কন্টেনারের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুধবার দুপুর তিনটে নাগাদ একটি যান্ত্রিক ত্রুটিসম্পন্ন ও নিয়ন্ত্রণহীন কন্টেনার-বাহী গাড়ির দাপটে ছারখার হওয়ার উপক্রম হল বারাসত শহর । ডাকবাংলো মোড় থেকে হেলা বটতলা পর্যন্ত একাধিক মানুষ কার্যত মারাত্মক জখম হলেন কন্টেনার বোঝাই গাড়ির ভয়াবহ গতিবিধিতে । প্রাণের আশংকা দেখা দিল একাধিকের। শেষে হেলাবটতলা এলাকায় গিয়ে গাড়িতে হল বিস্ফোরণ। কন্টেনার বোঝাই গাড়ি সহ আগুন জ্বলতে থাকে ১২ নম্বর জাতীয় সড়কের(12 National High Way) ওপরে। পুত্রের খবর, কন্টেইনার বোঝাই গাড়িটি ছিল একটি জনপ্রিয় ই -কমার্স সংস্থার ।

যা মানুষের কাছে জনপ্রিয় অনলাইন কেনাকাটার মাধ্যম।নিয়ন্ত্রণহীন কন্টেনার বোঝাই গাড়িটির গতিবেগ ছিল যথেষ্ট এবং গাড়িতে কোন নিয়ন্ত্রণ ছিল না। রাস্তায় যা সামনে পড়েছে তাতেই ধাক্কা মেরেছে গাড়িটি। বাইককে টানতে টানতে নিয়ে গেল কিলোমিটার দুয়েক পথ। রাস্তায় গ্যাসের গাড়িকে ধাক্কা মারল ।জনতা প্রাণভয়ে রাস্তা ছেড়ে দিলেও একাধিক বাইক ও বাইক আরোহীকে আঘাত করে গাড়িটি। পুলিশ এবং যাবতীয় পুলিশি কর্ডন ভেঙে হেলাবটতলার (Helabattala)কাছে গাড়িতে ভয়ংকর বিস্ফোরণ ঘটে।একের পর এক বিস্ফোরণ ঘটতেই থাকে গাড়িতে। আগুন ও ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। কাছে একাধিক পেট্রোল পাম্প ও জনবসতি থাকায় আরো বড় দুর্যোগের আশংকা দেখা দিলেও অবশেষে দেখা মেলে দমকলের। গাড়িটি প্রায় ভস্মীভূত হয়ে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে কোন মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। তবে,নিশ্চিতভাবেই আহত হয়েছেন একাধিক শহরবাসী।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এই কন্টেনার গাড়িটি কলকাতার দিক থেকে বারাসতের দিকে আসছিল। দোলতলা থেকেই যশোর রোডে একের পর এক মানুষকে ধাক্কা মারতে থাকে গাড়িটি। এরপর ডাক বাংলার মোড়(Dack Banglo Crossing) থেকে একাধিক মোটরসাইকেল স্কুটি এদেরকে ধাক্কা মারে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে পেছনে তাড়া করলে অভিযোগ ওই কন্টেনারেট চালক গাড়ি ঘুরিয়ে তাদের সবাইকে চাপা দেওয়ার চেষ্টা করে।

শুধু তাই নয় যে, মোটরসাইকেল গুলিতে ধাক্কা মারে সেগুলিকে চাকার তলায় পৃষ্ঠ করে টেনে নিয়ে যায়। প্রচুর মানুষ হই হই করে যশোর রোডে(Jassoar Road) নেমে পড়ে। ট্রাফিক পুলিশ থেকে সিভিক ভলেন্টিয়ার সবাই ছুটতে শুরু করে। অবশেষে গাড়িটি একটি জায়গায় থেমে আগুন ধরে যায় তাতে। এই গাড়িটি flipkart এর মালপত্র বহন করছিল। পুলিশ ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে। সাধারণ মানুষের অভিযোগ ওই ট্রেলারের চালক মদ্যপ অবস্থায় ছিল। তার প্রবণতা ছিল সকলকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার। বহু মানুষ এতে আহত হন। একাধিক মোটরসাইকেল স্কুটি ক্ষতিগ্রস্ত হয়, আগুন লেগে যায়। বারাসত শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সর্বশেষে ওই ট্রেলারটি যেখানে গিয়ে থামে তার কাছাকাছি দুটি পেট্রোল পাম্প(Petrol Pump) ছিল। অতি দ্রুত দমকল এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। বড় ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় বারাসত শহর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রতিবাদে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলেন ৭ ভোটার

বঙ্গের ৪ জেলা রবিবার থেকে ভিজবে, সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি

ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় বিহারের আয়কর দফতরের অফিসারের স্ত্রীর মৃত্যু, আহত শিশু সহ ৩

প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘‌রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি’‌, ধর্নামঞ্চ থেকে সপ্তমে সুর মমতার

প্রথম ভাষণেই মমতার মন জয় করে নিলেন প্রতীক উর, তরুণ তুর্কিতে মুগ্ধ দিদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ