বারাসতে পুলিশের ওপর হামলা এবং কুরচিকর পোস্ট করার অপরাধে মোট ২০জন গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: ফের ভারতের কুরুচিকর পোস্ট ঘিরে বিতর্ক বারাসত টালিখোলা এলাকায়।একাধিক ভারতের বিরূদ্ধে পোস্ট তৎসম ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এদিন ফেসবুকের ওয়ালে ঝড় তোলে। অভিযুক্তের নাম নাজিম হোসেন। সে এবং তার পুত্র দুজনে মিলে এ ধরনের কাজ করেছেন ফেসবুকে বলেই দাবি আন্দোলনকারীদের। আন্দোলনের তীব্রতা এতটাই যে বারাসত – ব্যারাকপুর রোড অবরুদ্ধ হয়। কোথাও গিয়ে প্রশাসনের খুঁত খুঁজে বার করছেন আন্দোলনকারীরা। কারণ যেখানে দেশের অন্যান্য জায়গায় অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ ব্যর্থতার শিকার তা দাবি করছে আন্দোলনকারীরা। এদিকে ভারত বিরোধী পোস্ট করার জন্য মঙ্গলবার রাতে রণক্ষেত্রের আকার ধারণ করে বারাসাতের(Barasat) টালিখোলা এলাকা।

দেশবিরোধী পোস্টে গতকাল উত্তপ্ত হয়েছিল বারাসাত। সকালে চাঁপাডালি মোড় ও পরবর্তীতে রাতে বারাসত আরিফ বাড়ি এলাকার উত্তেজনা ছড়ায় চরমে । রণক্ষেত্র পরিস্থিতি হয়ে ওঠা বারাসাত, পুলিশের সঙ্গে চলে বিক্ষোভকারীদের খণ্ড যুদ্ধ। পুলিশ লাঠিচার্জ করলে পাল্টা ইট বৃষ্টি করে বিক্ষুব্ধ জনতা। গোটা ঘটনায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দেশবিরোধী পোস্টের অভিযোগ তিন জনকে গ্রেফতার করা হয় । অন্যদিকে, বিক্ষোভকারী ১৭ জনকে গ্রেফতার করা হয়েছিল।  বারাসত আদালতের বিচারক ভারত বিরোধী পোস্টে করায় তিন অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় । অন্যদিকে ১৭ জন বিক্ষোভকারীদের জামিনে মুক্তি দেয় বিচারক।  ভারত বিরোধী পোস্টের জন্য তিন অভিযুক্তের বিরুদ্ধে কোন আইনজীবী আদালতে সওয়াল করেনি।

গভীর রাত পর্যন্ত চলে অবরোধ,বিক্ষোভ,পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। ভারত বিরোধী ফেসবুক পোস্ট করায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত দুজনকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করে। বুধবার ঐ দুই অভিযুক্তকে বারাসত জেলা আদালতে পাঠানো হয়। এছাড়াও বারাসত থানার(Barasat P.S.) পুলিশের ওপর গ্রেফতার অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগের ঘটনায় আরো ৫ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে বারাসত থানার পুলিশ।বুধবার তাদেরও একই সাথে বারাসত আদালতে পাঠানো হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতা,আইটি অ্যাক্ট,সরকারী সম্পত্তি ধ্বংস, পুলিশের ওপর হামলা প্রভৃতি ধারায় মামলা দায়ের করা হয়েছে।সেই ফেসবুক পোস্ট এলাকাবাসীর নজরে আসতেই উত্তাল হয়ে ওঠে এলাকা।

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ SDPO বারাসত এবং বারাসত জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। আর ঠিক সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় এক পুলিশ কর্মী, সঙ্গে সঙ্গেই ওই পুলিশ কর্মীকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে(Barasat Hospital) নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। চালানো হয় টিয়ার গ্যাস, এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বারাসত থানার পুলিশ।

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়