বারাসতে যানজট নিয়ে ক্ষুব্ধ সব্যসাচী দত্ত, মনোনয়ন জমা দিতে গিয়ে ট্রাফিক পুলিশকে দুষলেন তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মনোনয়নপত্র জমা দিতে এসে জনগণের স্বতস্ফূর্ত সমর্থনের কথা তুলে ধরলেন বারাসতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সব্যসাচী দত্ত। তবে সেই সঙ্গে বারাসতের ট্রাফিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি ট্রাফিক অব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, বারাসতের ট্রাফিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সাধারণ মানুষকে বিব্রত করা ছাড়া ট্রাফিক পুলিশের কার্যত আর কোনও ভূমিকা নেই।

আরও পড়ুন: ‘… কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়’, মনোনয়নপত্র জমা দিতে বিতর্কিত মন্তব্য জ্যোতিপ্রিয়র

তিনি বললেন, ‘বারাসতের স্থায়ী বাসিন্দা না হলেও বর্তমানে কর্মসূত্রে এখানেই থাকতে হচ্ছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি ট্রাফিক ব্যবস্থার খারাপ অবস্থার কথা তুলে ধরেন।’ তিনি জানান, ‘বাধ্য হয়েই এই বিষয়ে এসপির কাছে অভিযোগ জানাতে হয়েছে।’ আজ, সোমবার তিনি আরও অভিযোগ করেন, ‘ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা অনেকেই নিজেদের কাজ সম্পর্কে সঠিকভাবে অবগত নন। একজন প্রার্থী বা দলের প্রেসিডেন্ট ও পুরসভার ভাইস চেয়ারম্যান কোথায় যাবেন, সেই বিষয়ে পর্যন্ত তাদের কোনও ধারণা নেই। এই পরিস্থিতিকে তিনি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেন।’

তৃণমূল প্রার্থী আশ্বাস দিয়ে বলেন, ‘মানুষের আশীর্বাদে জয়ী হলে সর্বপ্রথম বারাসতের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দেবেন।’

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

জিআই স্বীকৃতির অপেক্ষায় নবদ্বীপের বিখ্যাত লাল দই, দাবিতে সরব কারিগর-বিক্রেতারা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর