রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

রিলস্ ভিডিও বানাতে গিয়ে বিপাকে! ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক। ধৃতের নাম বাবুলাল শেখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিলস্ ভিডিও বানাতে গিয়ে বিপাকে! ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক। ধৃতের নাম বাবুলাল শেখ। পূর্ব বর্ধমানের ঘটনা। সোমবার (২৭ জুলাই) গ্রেফতারের পর নাদনঘাট থানার পুলিশ তাঁকে কালনা মহকুমা আদালতে পেশ করেছে। বর্তমানে রিলের নেশায় ডুবে রয়েছে গোটা তরুণ প্রজন্ম। ভিউজ বানানোর চক্করে, যে কোনও কিছুকে রিলের বিষয়বস্তু বানাতে দ্বিধা করে না। তাতেই বিতর্ক চাঙ্গা হয়ে ওঠে।

অভিযোগ, সম্প্রতি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় ‘পথের সাথী’ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি রথে জুতো পায়ে উঠে রিল ভিডিও বানাচ্ছিলেন ওই যুবক। সেই ঘটনার ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ক্ষোভ তৈরি হয়। হিন্দুধর্মের মানুষজনের কাছে রথের গুরুত্ব কতটা, তা আলাদা করে বলতে হবে না। জগতের নাথ জগন্নাথের উৎসব হিসেবে পরিচিত রথ। যাঁকে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়। সেই ভিডিও ভাইরাল হলে স্থানীয়রাও আপত্তি জানায়।

তাঁর বিরুদ্ধে গতকাল রবিবার (২৬ জুলাই) রাতে রথ কমিটির পক্ষ থেকে জিতেন বিশ্বাস নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যেখানে তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার বিষয়টি উল্লেখ করেছেন। সেই অভিযোগের নাদনঘাট থানার পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময়ে তিনি নিজের ভুল স্বীকার করেন বলে জানা গিয়েছে। সোমবার কালনা মহকুমা আদালতে পেশ করা হয়েছিল তাঁকে। আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমকে যুবক জানিয়েছেন, বিষয়টির গুরুত্ব তিনি বুঝতে পারেননি। ভুলবশতই এমন কাজ করে ফেলেছেন। তিনি দুঃখিত। ভবিষ্যতে আর কখনও এমন কাজ করবেন না।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ