এই মুহূর্তে

শ্যামনগরে উদ্বোধন হল উপনগরপাল উত্তরের কার্যালয়

নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর: জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের অভিজাত আবাসনে উদ্বোধন হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল(ACP) (উত্তর) শ্রীহরি পান্ডের কার্যালয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলক রাজোরিয়া(Alok Rajoria)।

উপনগরপাল (উত্তর) শ্রীহরি পান্ডে, উপনগরপাল (দক্ষিণ) অজয় প্রসাদ, এসিপি জগদ্দল সুব্রত মন্ডল, এসিপি নৈহাটি সজল মন্ডল সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকটি থানার আইসি ও কমিশনারেটের অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা।

এই দিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগরপাল(CP) অলোক রাজোরিয়া জানান, সাম্প্রতিক ভাটপাড়া- জগদ্দল এলাকা স্পর্শকাতর হওয়াতেই পুলিশের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কোন ঘটনা ঘটলে তৎক্ষণাৎ যাতে ঘটনাস্থলে পৌঁছানো যায় । সেই জন্যই ডিসি নর্থের এই কার্যালয়ের উদ্বোধন করা হল। উদ্দেশ্য মানুষকে নিরাপত্তা দেওয়া।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পার্থ-অর্পিতার পর এসএসসি মামলায় প্রাক্তন শিক্ষাসচিবকে ইডির তলব! কুন্তলকেও হাজিরার নির্দেশ

কয়লা মাফিয়ার কিংপিনকে স্থায়ী আমন্ত্রিত সদস্য করল বিজেপি, তুলোধনা তৃণমূলের

বৈধ নথি ছাড়া বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ! গ্রেফতার আফগান নাগরিক, নেপথ্যে কোন উদ্দেশ্য?

দিনের পর দিন ‘সহবাস’, অন্তঃসত্ত্বা হতেই প্রেমিকাকে জোর করে গর্ভপাত, গ্রেফতার যুবক

বঙ্গ–বিজেপির কোনও কথাই শুনছে না কেন্দ্রীয় নেতৃত্ব, আড়াআড়িভাবে বিভক্ত পার্টি

বেহালা পশ্চিমে পার্থের বদলে তৃণমূলের বাজি দাপুটে নেত্রী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ