Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

থানার মধ্যে বউ পেটানোর অপরাধে গ্রেফতার ব্যারাকপুরের নামী বিরিয়ানি দোকানের মালিক

নিজস্ব প্রতিনিধি ,ব্যারাকপুর: ব্যারাকপুরের বিরিয়ানি মানেই আলাদা খ্যাতি। কিন্তু এ বার সেই বিরিয়ানি-বিক্রেতার ঘরোয়া কেচ্ছা পৌঁছে গেল মোহনপুর থানা(Mohonpur P.S.) পর্যন্ত। থানার মধ্যেই পুলিশের সামনে গাড়ির চালকের সঙ্গে দিঘা ও পুরি ঘুরতে গিয়ে ফুর্তি করার অভিযোগ তুলে মারধর নিজের স্ত্রীকে।অভিযোগ-পাল্টা অভিযোগে জট পাকিয়ে গেল এক প্রসিদ্ধ বিরিয়ানি মালিকের বৈবাহিক সম্পর্ক। ঘটনায় গ্রেফতার হয়েছেন গাড়ির চালক, অন্যদিকে স্বামী নিজেও গ্রেফতার থানার মধ্যে বউ পেটানোর অপরাধে।অভিযোগের সূত্রপাত ব্যারাকপুরে প্রসিদ্ধ বিরিয়ানি বিক্রেতার পুত্র অনির্বাণ দাসের (Anirban das)তরফে। ব্যারাকপুরের পরিচিত বিরিয়ানি বিক্রেতা অনির্বাণের দাবি, তাঁর স্ত্রী সুমনা দাসকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়েছিল তাঁদেরই গাড়ির চালক সমীর সেন। শুধু তাই নয়,দিঘা ও পুরী গিয়ে ফুর্তি করে ফিরে তাঁর স্ত্রীকে নিয়ে মুম্বই পালানোর ছকও কষা হয়েছিল বলে থানায় লিখিত অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রথমে গ্রেফতার করে চালক সমীর সেনকে।

কিন্তু নাটকের মোড় ঘোরে দ্রুতই। স্ত্রীকে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে স্বয়ং বিরিয়ানি মালিক অনির্বাণ দাসের বিরুদ্ধেই। সুমনা দাস(Sumana Das) পুলিশের কাছে অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়েছেন তাঁর স্বামী। তাঁর দাবি, “অনেক মারধর সহ্য করেছি। সব সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। সম্প্রতি মারধর করে আমার হাত ভেঙে দিয়েছে। তাই সিদ্ধান্ত নিই, আর ওর সঙ্গে থাকব না। এখন ড্রাইভারের নামে মিথ্যে মামলা করে বদনাম করার চেষ্টা চলছে।”সুমনার আরও অভিযোগ এখানেই শেষ নয়। তিনি জানান, এদিন থানায় এসে পুলিশের সামনেই চুলের মুঠি ধরে তাঁকে মারধর করেন স্বামী অনির্বাণ। “পুলিশ না বাঁচালে আরও মারতো,” অভিযোগ তাঁর। এই বউ-পেটানোর অভিযোগের ভিত্তিতেই পুলিশ অনির্বাণ দাসকেও গ্রেফতার করে।

এদিকে অনির্বাণের পাল্টা অভিযোগ, পরিবারের সোনা নিয়ে তাঁর স্ত্রী ড্রাইভারের সঙ্গে মুম্বই পালানোর পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তিনি এয়ারপোর্টের আগেই তাঁদের আটকান। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুমনা। তাঁর সাফ প্রশ্ন, “কেন সোনা নেব? যেগুলো আমার বাবা দিয়েছিলেন, সেগুলো কি অন্যের? আমার নামে অজস্র সোনার বিল আছে।”দিঘা-পুরী যাওয়া প্রসঙ্গে সুমনার বক্তব্য আরও তীব্র, “আমি দিঘা, পুরী যেতেই পারি। কিন্তু ড্রাইভারের সঙ্গে গিয়েছি—এটা প্রমাণ করতে হবে। আমিও চাইলে অনেক কিছু বলতে পারি। এতদিন বলিনি।

এবার যদি বলতে শুরু করি, ও পালাবার পথ পাবে না।” আপাতত ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি সংস্থার ঘরের কেচ্ছা থানায় এসে পৌঁছানোয় রীতিমতো অস্বস্তিতে পরিবারের অন্যান্য সদস্যরা।সুমনার আনা অভিযোগের বিষয়ে অনির্বাণ দাসের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতেই অনির্বাণ দাস ও সমীর সেন দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হয়। বিরিয়ানি-খ্যাত ব্যারাকপুরে এখন আলোচনার কেন্দ্রে স্বাদ নয়, সম্পর্কের তিক্ততা!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুণ্যলাভের আশায় মানিকচকের গঙ্গাঘাটে ঢল শিব ভক্তদের

খাগড়াগড়ে বেআইনি অস্ত্র কারবারের পর্দাফাঁস, ধৃতের বয়ানে মিলল চাঞ্চল্যকর তথ্য

বিধানসভা ভোটের আগে নাম বদল হচ্ছে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের

মহিলাদের নিয়ে ‘কুরুচিকর মন্তব্য’, টিটাগড় থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ

‘যুবসাথী’র লাইনে বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে যুবকের হাতাহাতি, চোপড়ায় চরম উত্তেজনা

স্বনির্ভর বাংলা শিবিরে প্রথম ছ’ঘণ্টায় আবেদন জমা ৫ লক্ষের বেশি, সিংহভাগ যুবসাথীতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ