ব্যারাকপুরে জনসংযোগে জোর দিচ্ছেন সাংসদ অর্জুন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: ছোট ছোট করে জনসংযোগ শুরু করে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভায় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নানান সামাজিক কর্মকাণ্ডে স্বমহিমায় দেখা যাচ্ছে সাংসদকে। এবার ভাটপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের সুন্দিয়া গভমেন্ট কোয়ার্টারের হাল বদলে ফেলার জন্য উদ্যোগী হলেন ব্যারাকপুর সাংসদ(MP)। রবিবার সুন্দিয়া গভমেন্ট কোয়ার্টার উন্নয়ন সমিতির তরফে জনসংযোগ সভার আয়োজন করা হয়েছিলো।

উক্ত সভায় হাজির হয়ে সাংসদ অর্জুন সিং(Arjun Singh) গভমেন্ট কোয়ার্টারের আমূল পরিবর্তনের আশ্বাস দিলেন। এদিন সাংসদ জানালেন, তাঁর সাংসদ তহবিলের অর্থে গোলঘর উঁচু ঢিবির দুর্গামন্দির ও আমতলার কালী মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করা হবে। এদিন তিনি বলেন, কিছু অসুর শক্তি টাকার বিনিময়ে কোয়ার্টারগুলোর বিক্রি করার চক্রান্ত করছে। দেবী দশভুজার আগমনে সেই অশুভ শক্তির এবার বিনাশ হবেই।

এদিনের জনসংযোগ সভায় সাংসদ ছাড়াও হাজির ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা মন্ডল, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ, তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ, এছাড়াও কোয়ার্টারের নাগরিকরা। লোকসভা নির্বাচনে দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি । কিন্তু জনসংযোগ অটুট রাখতে ব্যারাকপুরের সাংসদ জোর কদমে তৎপর হয়ে উঠেছেন।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে