বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিক হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বিজেপি থেকে সাসপেন্ডেড নেতা সুজন মণ্ডল। নিহতদের পরিবারের তরফে খুনের পর থেকেই সুজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। গ্রেফতার হওয়া বাকি তিনজন হলেন কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় খুন হন বাপি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি দুর্গাপুজো কমিটির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারিও হয়। অভিযোগ, সেই ঘটনার পরেই বাপিকে বাড়ি থেকে ফোন করে বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাঁকে খুন করা হয়। বাপির পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই তাঁকে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় সুজন মণ্ডলের দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলেছিল পরিবার। তাঁদের দাবি, সুজনের পরিকল্পনাতেই হামলা চালানো হয়। এমনকি হত্যাকাণ্ডের সময় বাপির স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও পরিবারের তরফে দাবি করা হয়েছে। তাঁর সামনেই বাপিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনার পর বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সোমবার তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং অন্যান্য সূত্রের ভিত্তিতেই চারজনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। পরে সুজন মণ্ডল-সহ চারজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

তবে ঠিক কী কারণে বাপিকে খুন করা হল, এই ঘটনায় প্রত্যেক অভিযুক্তের ভূমিকা কী ছিল এবং হত্যাকাণ্ডের পিছনে কোনও পূর্বপরিকল্পনা ছিল কি না, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুজো কমিটির নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হওয়া বিবাদের সঙ্গে এই হত্যাকাণ্ডের সরাসরি যোগ রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। এদিকে, খুনের ঘটনায় যাঁর বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, সেই সুজন মণ্ডল আগেই বিজেপির তরফে সাসপেন্ডেড  ছিলেন। দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তাঁর সঙ্গে বিজেপির সাংগঠনিক সম্পর্কও আগেই ছিন্ন করা হয়েছিল বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪