বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। বারুইপুর বাজার এলাকা থেকে মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে আজ, সোমবার সকালে গ্রেফতার করে এসটিএফ ও বারুইপুর থানার পুলিশ। যার ফলে বারুইপুর কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। এখনও আটক তিন। তাদের জিজ্ঞাসাবাদ করছে বিশেষ তদন্তকারী দল (সিট)। মূল অভিযুক্তকে আগামিকাল মঙ্গলবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জিরো টলারেন্স নীতিতে চলছে বাংলার বিজেপি সরকার। বারুইপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপে তেমনটাই লক্ষ্য করা গেল।

এমন জঘন্য ঘটনা কীভাবে ঘটল, তার সরেজমিনে তদন্তে নেমেছে রাজ্য পুলিশের সিট। গোটা বিষয়টি নিয়ে বারুইপুর থানার ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বারুইপুর থানার আইসি-সহ অন্যান্য পুলিশকর্মীদের কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। খুন ও ধর্ষণকাণ্ডের খবর পাওয়ার পর ওই থানার পুলিশকর্মীরা কী কী করেছিলেন তার বিস্তারিত রিপোর্ট চাওয়া হল এসপির কাছে। প্রাথমিক ভাবে বারুইপুর থানার পুলিশের গাফিলতির প্রমাণ পাওয়া গিয়েছে। রিপোর্টে কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এলে, সংশ্লিষ্ট অফিসারকে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে রাজ্য পুলিশ সূত্রে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পডুন: গুমা ক্যাফের পাশ থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ, শোরগোল অশোকনগরে

বারুইপুর কাণ্ডে কাউকে রেয়াত নয়। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে আজ, সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার তরফে এলাকায় শান্তি বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। যার মধ্যে আজ, সোমবার সকাল থেকে বারুইপুর ও লাগোয়া এলাকায় বিএনএস-এর ১৬৩ ধারা লাগু করা হয়েছে। বারুইপুর, সোনারপুর এবং নরেন্দ্রপুর থানা এলাকায় এই ধারা লাগু করেছে পুলিশ। 

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়