গুমা ক্যাফের পাশ থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ, শোরগোল অশোকনগরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুমা ক্যাফের পাশ থেকে উদ্ধার হল এক মহিলার পচাগলা মৃতদেহ। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা তাজপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  দুর্গন্ধ পেয়ে প্রথমে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। পরে খোঁজ করতেই রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় দেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় এলাকায়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৩০ বছর। দেহটি কয়েক দিন আগের হওয়ায় তাতে পচন ধরেছে। এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। তদন্তকারীদের অনুমান, দেহটি অন্য কোথাও থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে কি না, সেই প্রশ্নও উঠে আসছে। যদিও এই মুহূর্তে কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতার পরিচয় জানার চেষ্টা শুরু হয়েছে। আশপাশের থানাগুলিতে নিখোঁজ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্র থেকেও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুনঃ বাড়িতে ডেকে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ৫০ বছরের শিক্ষক

ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের উপরই নির্ভর করবে তদন্তের পরবর্তী দিক। জনবহুল এলাকার পাশে এভাবে পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। নিরাপত্তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। কীভাবে দেহটি সেখানে এল, কে বা কারা এর সঙ্গে জড়িত, সেই উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ। 

ভদ্রার ছায়া ও চন্দ্রগ্রহণ, শুক্রবার কখন রাখি বাঁধলে অমঙ্গলের ছায়া এড়ানো যাবে?

১ সেপ্টেম্বর শনি-বৃহস্পতি নবপঞ্চম রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের

মোবাইলের নেশায় বাড়ছে অবসাদ! সুস্থ থাকতে মেনে চলুন ৫ যোগাসন

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক