বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে নয়া মোড়। ওই ঘটনায় ধৃতদের মধ্যে একজনকে এনকাউন্টারে খতম করেছিল তদন্তকারী আধিকারিকরা। সেই এনকাউন্টারের ঘটনার দ্রুত তদন্ত শেষ করতে আজ, মঙ্গলবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে এনকাউন্টারের ঘটনার তদন্ত শেষ করতেও সিআইডি নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে সিসিটিভি ফুটেজও সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ।

এদিন কলকাতা হাইকোর্টের তরফে তদন্তকারীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। তিন সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে। এই সময়ের মধ্যে শেষ করতে হবে গোটা তদন্তপ্রক্রিয়া। ঘটনার সিসিটিভি সংরক্ষণ করা হয়েছে। সেই কথা ইতিমধ্যেই আদালতে জানিয়েছে রাজ্য। বারুইপুরের এনকাউন্টারের ঘটনার তদন্ত করছে সিআইডি।

আরও পডুন: উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

গত জুলাই মাসে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুর এলাকায় এক নাবালিকাকে খুন ও ধর্ষণ করে পুকুরে দেহ ফেলে দেয় অভিযুক্তরা। প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়েছিল স্থানীয়দের মধ্যে। সেই ঘটনায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার, কবীর মোল্লা নামে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার মধ্যে ধৃত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিলেন তদন্তকারীরা। অভিযোগ, তখনই পুলিশের বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত প্রভাস। যার ফলে আত্মরক্ষার্থে তাকে এনকাউন্টারে খতম করেছিলেন তদন্তকারীরা। সেই ঘটনার তদন্ত করছে সিআইডি। ওই এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতেই এবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর