নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্যে ধর্ষণ! দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক ১২ বছরের নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানার ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকার বাসিন্দা ওই নাবালিকা। শনিবার বিকেল প্রায় ৪ টা নাগাদ বাড়ি থেকে বের হয়। পরিবারের দাবি, খাবার কিনতে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়েছিল। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

রবিবার (৫ জুলাই) অর্থাৎ আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে নাবালিকার দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর খুন করে দেহটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, শনিবার বিকেলে কয়েকজন যুবককে নাবালিকার সঙ্গে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন: পদত্যাগ না করায় বারাসতে দুই মহিলা কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ডিম-পাথর হামলা

প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রবিবার সকাল থেকে সূর্যপুর হাট এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ বাসিন্দারা দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়