বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার আরও ১, আটক ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেফতার আরও এক। যার ফলে গ্রেফতারির সংখ্য়া বেড়ে দাঁড়াল ২। গতকাল, শনিবার রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ। সেই তল্লাশিতে আরও তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বারুইপুরে পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। টহল দিচ্ছে বারুইপুর থানার পুলিশ। জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় ১৬৩ ধারা। নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনার তদন্ত করছে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT)।

গতকাল, শনিবার রাতেই কাঁটাপুকুর মর্গে নাবালিকার ময়নাতদন্ত হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে নারাজ। গতকাল, শনিবার বিকেল ৪টে নাগাদ খাবার কিনতে বাড়ি থেকে বের হয়েছিল ওই নাবালিকা। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেছিল। অবশেষে গতকাল, রবিবার (৫ জুলাই) সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ওই নাবালিকার দেহ বস্তাবন্দি অবস্থায় ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সঙ্গে সঙ্গে পাঠিয়েছিল। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণের পর খুন করা হয়েছে।

আরও পডুন: নিম্নচাপের প্রভাবে সারাদিন মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি চলবে শহরে

স্থানীয়রাও জানিয়েছেন, শনিবার বিকেলে কয়েকজন যুবককে ওই নাবালিকার সঙ্গে দেখা গিয়েছিল। আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয় বারুইপুর। ঘটনার প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা লাইনে ট্রেন অবরোধ করেছিল উত্তেজিত জনতা। সরকারি সম্পত্তি নষ্ট করে দেওয়া হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।

নাবালিকার বাবার সঙ্গে গতকালই কথা বলেন মুখ্যমন্ত্রী। আগামিকাল মঙ্গলবার ভবানী ভবনে তাকে দেখা করতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গতকালই প্রভাস মণ্ডল নামে এক ব্য়ক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মৃত্যু হয়েছে অন্য অভিযুক্তের।

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ