দোলে বোলপুরের হোটেল ভাড়া আকাশছোঁয়া! কিন্তু থাকবেন কোথায়? রইল সব তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোল বা বসন্ত মানেই রঙ, আনন্দ আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। প্রতি বছর এই সময় হাজার হাজার মানুষ ছুটে যান শান্তিনিকেতন-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর সৃষ্টির সঙ্গে বসন্তের উৎসবকে অনুভব করতে। তবে গত কয়েক বছরে এই ঐতিহ্যবাহী ছবিতে কিছুটা পরিবর্তন এসেছে। এবছরও দোলের দিন ঐতিহ্যবাহী বসন্ত উৎসব হচ্ছে না বলে আগেই জানিয়ে দিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রবীর কুমার ঘোষ।

উপাচার্যের মতে, বর্তমান পরিস্থিতিতে উৎসবের নামে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা প্রতিষ্ঠান ও ঐতিহ্যের ক্ষতি করতে পারে। তাই আগের কয়েক বছরের মতো সীমিত পরিসরেই বসন্ত উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে-প্রাক্তনী ও আশ্রমিকদের একাংশ সিদ্ধান্তকে সমর্থন করেছেন তবে পর্যটকদের মধ্যে কিছুটা হতাশাও রয়েছে।যদিও ক্যাম্পাসে প্রবেশ সীমিত থাকবে, তবুও বোলপুর শহরের বিভিন্ন এলাকায় বসন্ত উৎসব পালিত হবে। ফলে পর্যটকদের ভিড় এবারও কম হবে না বলেই মনে করা হচ্ছে। তবে উৎসবের সময় হোটেল ভাড়া দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাওয়ায় আগেভাগে বুকিং করা খুব জরুরি।

কম খরচে কোথায় হোটেল পাবেন?

•উৎসবের সময় শান্তিনিকেতনের কাছাকাছি বাজেট হোটেল পাওয়া কঠিন।

বোলপুর শহর থেকে ৪-৫ কিমি দূরে থাকুন

•স্টেশন থেকে বেরিয়ে নির্দিষ্ট রাস্তা ধরে কিছুটা দূরে গেলে কম বাজেটের লজ বা হোটেল পাওয়া যায়।

•বিকল্প হিসেবে ব্যবহার করুন সাঁইথিয়া, আশেপাশের শহর বা স্টেশন সংলগ্ন এলাকায় থাকলে খরচ কম হতে পারে।

•সাঁইথিয়া স্টেশন সংলগ্ন এলাকায় তুলনামূলক কম খরচে হোটেল পাওয়া যায়।

•লোকাল ট্রেন ব্যবহার করুন

•সাঁইথিয়া থেকে লোকাল ট্রেনে সহজেই বোলপুর-শান্তিনিকেতন যাতায়াত করা যায়।

বসন্তের রঙে ভেজা শান্তিনিকেতন এখনও পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র, শুধু পরিকল্পনা একটু আগেভাগে করলেই ভ্রমণ হয়ে উঠবে আরও স্বস্তিদায়ক।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর