মেলায় গিয়ে নিখোঁজ হওয়া ৩ নাবালিকাকে উদ্ধার করল পুলিশ, খুশির হাওয়া পরিবারে

Share:

নিজস্ব প্রতিনিধি,ন‍্যাজাট: নিখোঁজ হয়ে যাওয়া তিন নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। উদ্বেগের অবসান ঘটল পরিবারের। বসিরহাটের ন‍্যাজাট থানার(Najjat P.S.) দক্ষিণ আখড়াতলার প্রতিবেশী তিন নাবালিকা যাদের বয়স ১২, ১৪ ও ১৬। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা চলতি সপ্তাহের মঙ্গলবার তালতলা(Taltala) এলাকায় একটি মেলায় যায়। তারপর তারা আর বাড়ি না ফিরলে খোঁজখবর করা শুরু করে পরিবারের সদস্যরা। একাধিক আত্মীয়-স্বজন সহ ওই নাবালিকাদের বন্ধু-বান্ধবীদের কাছে খোঁজখবর নেওয়া শুরু করে নাবালিকাদের বাবা মায়েরা। কিন্তু কোথাও তাদের খোঁজ পাওয়া যায় না।

অবশেষে তারা ন‍্যাজাট থানার দ্বারস্থ হয়। নাবালিকাদের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ন‍্যাজাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ভরত প্রসূণ পুরকাইতের নেতৃত্বাধীন পুলিশ। অবশেষে শুক্রবার ভোররাতে পার্শ্ববর্তী সন্দেশখালি থানার(Sandeshkhali P.S.) দাউদপুর গ্রামের নিখোঁজ ওই নাবালিকার মধ্যে এক নাবালিকার দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়ি থেকে তাদের উদ্ধার করে পুলিশ। তারপর খবর দেওয়া হয় তাদের পরিবারকে। উদ্ধার হওয়া তিনি নাবালিকাকে শুক্রবার বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয় এবং গোপন জবানবন্দী নেওয়া হবে।

পাশাপাশি বসিরহাট জেলা হাসপাতালে(Bashirhat P.S.) তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের এই তৎপরতায় বাড়ির মেয়েদের ফিরে পেয়ে খুশি নাবালিকাদের পরিবারের সদস্যরা। কেন ওই নাবালিকারা নিকট আত্মীয়ের বাড়িতে চলে গেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। তারা নিজে থেকে গিয়েছিল নাকি তাদেরকে কেউ নিয়ে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন