ব্যাংক থেকে মোটা অংকের টাকার ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা, ধৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট:অল্প সুদে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ঝাড়খণ্ড(Jharkhand) থেকে মহাবীর দাস সহ চার জনকে গ্রেফতার করল বসিরহাটের সাইবার ক্রাইম থানার(Bashirhat Cyber Crime Police) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বসিরহাটের দুই ব্যাক্তি প্রতারণার শিকার হন। অভিযোগ পেয়ে সাইবার ক্রাইমের অফিসাররা চার জনকে গ্রেফতার করে। এই দুই ব্যাক্তিকে মোবাইলে ফোন করে অল্প সুদে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে বসিরহাটের দুই ব্যাক্তির কাছ থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়।

প্রতারণা চক্রের বাকিদের খোঁজ চলছে।রবিবার অভিযুক্ত চার জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ।সীমান্তে পাচারকারীর গুলিতে বিএসএফের(BSF) জওয়ান আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের কালঞ্জি ব্রিজের ঘটনা। বছর ৩৫ এর শাহাবুদ্দিন বিশ্বাস ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে রবিবার ভোর পাঁচটা নাগাদ কোন কিছু পাচার করছিল বলে সন্দেহ করেন ১৪৩ নম্বর বিএসএফের জওয়ানরা। প্রথমে তাকে দাঁড়াতে বললে সে না দাড়িয়ে পালাতে যায়।

সেই সময় তার চোখে গুলি করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সারাফুল নির্মাণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তারপর অবস্থার অবনতি হলে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান শাহাবুদ্দিন কোন কিছু অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল যার কারণে বিএসএফ তাকে ধরতে গেলে সে পালিয়ে যায় তারপর দূর থেকে বিএসএফকে লক্ষ্য করে গুলি করে। এর ভিতর অন্য কিছু কারণ আছে কিনা সেটাও তদন্ত করে দেখবে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের