বসিরহাট থেকে পিজি হাসপাতালের নাম ব্যবহার করা ভুয়ো চিকিৎসক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থেকে পিজি হাসপাতালের বিশিষ্ট বক্ষ চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করে ভুয়ো চিকিৎসক(Fake Doctor) গ্রেফতার।একজন নামকরা MBBS ডাক্তারের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ডাক্তারি করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি।গ্রেফতার হওয়া ব্যক্তি পুলিশের কাছে জানিয়েছে তার নাম-ইন্দ্রনীল বোস । বাড়ি-কোচবিহারে ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের ইটিন্ডা রোডের বদরতলা(Badartala) এলাকার একটি ফার্মেসী থেকে তাকে গ্রেফতার করে আমতা থানা(Amta P.S.) ও বসিরহাট থানার পুলিশ । বুধবার তাকে আমতা থানার পুলিশ গ্রেফতারকরে নিয়ে যায়। বৃহস্পতিবার ভুয়ো চিকিৎসককে আদালতে পেশ করবে পুলিশ।ডক্টর ইন্দ্রনীল বোস এর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ ।

ডক্টর ইন্দ্রনীল বোস অভিযোগ করেছিলেন পুলিশের কাছে যে তার নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে এই ব্যক্তি বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে। ডক্টর ইন্দ্রনীল বোসের(De. Indranil Bose) অভিযোগের ভিত্তিতে বুধবার এই ভুয়ো ডাক্তারকে তার চেম্বার থেকে রুগী দেখার সময় গ্রেফতার করে পুলিশ। বসিরহাট থানা ও আমতা থানার পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় ।ধৃত ব্যক্তি গ্রেফতারের পর ডাক্তারের কাছে নিজের নাম ইন্দ্রনীল বোস বলেই জানিয়েছে ।

যে ওষুধের দোকানে ওই ভুয়ো চিকিৎসক রোগী দেখছিলেন তারা জানান গত একমাস থেকে ওই ব্যক্তি নৈহাটি থেকে এসে বক্ষ বিশেষজ্ঞ(Cheast Specalist) হিসেবে রোগী দেখতেন। তিনি পিজি হাসপাতালের চিকিৎসক বলে দাবি করেছিলেন। তার নাম এবং রেজিস্ট্রেশন যা দেখিয়েছিলেন তা দোকানদার পরীক্ষা করে দেখেছিলেন ওই নামে রেজিস্ট্রেশন আছে। কিন্তু সেই চিকিৎসক এই ব্যক্তি নন এটা তারা জানতেন না।

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI