গৃহস্থের কাজ সেরে মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন বসিরহাটের মহিলা প্রার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: কথায় আছে, যে রাধে সে চুলও বাঁধে। দৈনন্দিন জীবনের কাজ সেরে সংসার সামলিয়ে তথাকথিত মধ্যবিত্ত সমাজের মহিলারা যখন বাড়িতে সিরিয়ালে মগ্ন। তখন নির্বাচনী প্রচারে বেরিয়ে মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন বসিরহাটের মহিলা প্রার্থীরা। বসিরহাট(Bashirhat) ২ নম্বর ব্লকের উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের দুই তৃণমূল মহিলা প্রার্থী ফারহা দিবা ও লক্ষ্মী রজক বিশ্বাসও অন্যান্য গৃহকত্রীদের মত একদিকে যেমন সাংসারিক কাজ সামলাচ্ছেন, অন্যদিকে নির্বাচনী প্রচারে নেমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন।

তৃণমূল কংগ্রেসের এই দুই মহিলা প্রার্থী ঠিক সন্ধ্যা নামলেই বেরিয়ে পড়ছেন তাদের নির্বাচনী ক্ষেত্র বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপোতা, ঘোড়ারাস-কুলীনগ্রাম, কচুয়া ও রাজেন্দ্রপুরের মতো একাধিক পঞ্চায়েত এলাকায়। তারা একদিকে যেমন তৃণমূল সরকারের একাধিক প্রকল্প গুলি মানুষের সামনে তুলে ধরছেন। অন্যদিকে বিরোধী দল অর্থাৎ বিজেপি এবং সিপিএম কিভাবে মানুষকে উন্নয়ন থেকে দূরে রাখতে চাইছে সেই সম্পর্কে মানুষকে অবগত করছেন।

তাদের এই প্রচার অভিযানে সামিল হচ্ছেন জেলা পরিষদের আরেক প্রার্থী এটিএম আব্দুল্লাহ্ রণি ও বসিরহাট দুই ব্লকের পঞ্চায়েত সমিতির প্রার্থী সৌমেন মন্ডল সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা। তারা সন্ধ্যা নামতেই মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের সুখ-দুঃখের সাথী হচ্ছেন এবং তাদের সমস্যা সমাধানেরও আশ্বাস দিচ্ছেন। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান বসিরহাট ২ নম্বর ব্লকের কয়েক হাজার মানুষও।

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের