বসিরহাটের মিনাখাঁ ব্লকে টর্নেডোর মতো এক আজব প্রাকৃতিক দৃশ্য ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: হঠাৎই আকাশে ভয়ংকর জলবায়ু ফুটে ওঠে আতঙ্কে গোটা গ্রাম জুড়ে। এমন দৃশ্য আগে কখনো দেখেনি গ্রামবাসীরা।বসিরহাটের মিনাখাঁ ব্লকের(Minakha Block) চৈতল নেরুলী এলাকায় হঠাৎই টর্নেডোর(Tornedo) মতো এক আজব প্রাকৃতিক দৃশ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন দেখা যায়, একটি জলাশয় থেকে হঠাৎই বিশাল জলরাশি ঘূর্ণিবায়ুর টানে আকাশের দিকে উঠে যাচ্ছে। ক্রমে সেই জলরাশি একটি কুণ্ডলী পাকিয়ে আরও উপরে উঠতে থাকে, যা দেখে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়ায়।এই দৃশ্য ছিল যেন সিনেমার মতো — গ্রামাঞ্চলের মানুষ এমন প্রাকৃতিক দৃশ্য আগে কখনও দেখেননি।

কেউ কেউ প্রথমে ঘর থেকে বের হতে ভয় পান, আবার অনেকেই বাইরে এসে মোবাইলে ভিডিও ধারণ করেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়ে গেছে।প্রায় কয়েক মিনিট ধরে চলা এই টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই আশেপাশের এলাকা লন্ডভন্ড হয়ে যায়। গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, ছোটখাটো কাঁচাবাড়ির ছাউনি উড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এখনো পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর মেলেনি, তবে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি জলঘূর্ণি হতে পারে। যা সাধারণত জলের উপর তৈরি হয় এবং স্থলভাগে আসলে টর্নেডোর রূপ নেয়।লোকজন প্রথমে বুঝতে পারেনা কী হচ্ছে।

কেউ হাঁসফাঁস করে ঘরে ঢুকে পড়ে, কেউ দৌড়ে মাঠে, কেউ আবার মোবাইলের ক্যামেরা অন করে—কাঁপা হাতে, কাঁপা হৃদয়ে ছুটতে থাকে। বৃদ্ধ-মহিলা-শিশু—সবাই যেন সময়ের গহ্বরে আটকে পড়ে। শিশুরা কাঁদছে, গবাদি পশু দিশেহারা হয়ে ছুটছে, গাছের পাতা ঝরে পড়ছে এক ভয়াল শব্দে।টর্নেডোটি ছিল ক্ষণিকের—মাত্র কয়েক মিনিট। কিন্তু তার উপস্থিতি যেন ছাপ ফেলে গেল হৃদয়ের গভীরে। পুকুরের ধারে গাছ উপড়ে গেছে, কিছু ঘরের চাল উড়ে গেছে, আর চারপাশে পড়ে রয়েছে আতঙ্কের ছায়া।আবার কিছুকিছু জায়গায় বিদ্যুতের তারও ছিড়ে পড়েছে সব মিলিয়ে মানুষের প্রাণ রক্ষা পেয়েছে এটাই যথেষ্ট।

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি