মোহনবাগান দিবসে রক্তদানের আসরে বসিরহাটের সবুজ মেরুন শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: আহত ক্রীড়াবিদদের রক্ত সংকট মেটাতে মোহনবাগান দিবসে রক্তদানের আসরে বসিরহাটের(Bashirhat) হৃদয়ে সবুজ মেরুন ।শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল। তার সাথে সাথেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটবলের লিগও শুরু হয়ে গিয়েছে। আর যেহেতু ফুটবল একটি বডি কন্ট‍্যাক্ট গেম, তাই প্রায়শই ফুটবলাররা গোল করার সময় বা ডিফেন্স করার সময় মাঠে আহত হয়ে যান। এরকম ঘটনা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সমস্ত খেলার মাঠেই প্রায়শই ঘটে থাকে।

খেলার মাঠে ফুটবলাররা আহত হয়ে বা গুরুতর অভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হন। আবার ফুটবল মাঠে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে একাধিকবার। আহত সেই সমস্ত ফুটবলারদের প্রয়োজন হয় রক্তের। সেই আহত ফুটবলারদের রক্তের সংকট মেটাতে এবার উদ্যোগী হলেন বসিরহাটের মোহনবাগান সমর্থকরা। আজ ২৯শে জুলাই মোহনবাগান দিবস(Mohonbagan Divas) উপলক্ষে ফুটবলারদের চিকিৎসার জন্য রক্ত সংকট মেটাতে উদ্যোগ নিল বসিরহাটের হৃদয়ের সবুজ মেরুন মোহনবাগান ফ্যান্স ক্লাব। বসিরহাটের টাউন হলে জাতীয় ও মোহনবাগানের(Mohonbagan) পতাকা উত্তোলনের পাশাপাশি মোহনবাগানের অমর একাদশের ছবিতে মাল্যদান করে বসিরহাটের মোহনবাগান ও আপামর ফুটবল সমর্থকরা এদিন রক্তদান উৎসব সামিল হলেন।

উদ্যোক্তা সন্দীপন সরকার বলেন, “আমরা প্রতি বছর দেখি রক্তের অভাবে অনেক ফুটবলারের চিকিৎসায় ব্যাঘাত ঘটে। তাই সেই সমস্যার সমাধানে মোহনবাগান দিবসে আমরা ফুটবলারদের পাশে থাকতে এই উদ্যোগ নিয়েছি। শুধুমাত্র ফুটবলার নয় যেকোনো খেলার ক্রীড়াবিদরা যদি আহত হয় তাদের যদি রক্তের প্রয়োজন না হয় আমরা সর্বোৎকৃষ্টভাবে তাদের পাশে থাকার চেষ্টা করবো।”

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়