ট্রাম্পের ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক নীতিতে ক্ষতির মুখে বসিরহাটের চিংড়ি ব্যবসা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা, বিপদে বসিরহাটের মৎস্যজীবী, ব্যবসায়ী, এক্সপোর্টার ও মাছ প্যাকিং শ্রমিকরা।আচমকা ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ২৫ থেকে ৫০ শতাংশ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। আর তাতেই বড় সঙ্কটে পড়েছেন বসিরহাটের চিংড়ি রফতানিকারীরা। কার্যত বিপর্যয়ের মুখে পড়েছেন চিংড়ি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবী সহ চিংড়ি(Prawn) প্যাকিং করার শ্রমিকরা। আমেরিকা ছাড়া একইভাবে ইউরোপের অন্যান্য দেশের বাজারে এই মাছ রফতানি করা হয়। তবে বাকি দেশগুলির তুলনায় আমেরিকায় ভারতীয় মাছের চাহিদা বেশি। দেশের প্রায় ২৫% চিংড়ি মাছের রপ্তানি হয় শুধু এই বসিরহাট থেকে। কিন্তু মার্কিন মুলুকে চিংড়ি ঠিক দামে বেচতে না পারলে অন্য দেশের বাজার ধরতে বেশ কিছুটা সময় লাগবে এই সমস্ত ব্যবসায়ীদের।

তাই ইউরোপ ও পূর্ব এশিয়ায় বিকল্প বাজার খুঁজে বের করতে না পারলে ভবিষ্যতে উদ্বেগের কারণ হতে পারে। প্রতি সপ্তাহে কয়েকশো কোটি টাকার বাগদা, গলদা ও ভেনামি চিংড়ি বসিরহাটের বিভিন্ন আড়ৎ থেকে রপ্তানি করা হয়। যার মধ্যে মালঞ্চ, বসিরহাট ত্রিমোহিনী, হাসনাবাদ, সরবেড়িয়ার পাশাপাশি সীমান্তবর্তী ইটিন্ডা, তেঁতুলিয়া ও শাঁড়াপুলের মতো এলাকার আড়ৎ গুলি থেকে এই চিংড়ি মাছ মার্কিন মুলুকে পাচার করেই সংসার নির্বাহ করেন লক্ষ লক্ষ মানুষ।আমেরিকা ছাড়াও ভারত থেকে চিংড়ি আমদানি করে ভিয়েতনাম, থাইল্যান্ড, চিন, জাপান, ইন্দোনেশিয়া ও রাশিয়া সহ বেশ কিছু দেশ। বসিরহাটের এক মাছের এক্সপোর্টার বাবু গাজী বলেন, “আমেরিকার দেখা দেখি অন্যান্য দেশগুলিও একই পথে হাঁটার পরিকল্পনা নিয়েছে। যার ফলে আগামী দিনে এই ব্যবসায় আমরা থাকতে পারবো কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। এই মুহূর্তে চিংড়ির দামে ৫০ শতাংশ শুল্ক লাগায় আমরা বিস্তর ক্ষতির মুখে পড়েছি। বসিরহাটের অনেক রফতানিকারি আমেরিকায় তাদের চালান স্থগিত করেছে এই বিপুল শুল্কের জেরে।”

তথ্য বলছে, চিংড়ি ব্যবসা ধাক্কা খেলে বসিরহাটের উপকূলীয় অঞ্চলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় প্রায় ৫ থেকে ৮ লক্ষ মানুষ লক্ষের বেশি মানুষ প্রভাবিত হবে। আগে রফতানি শুল্ক ছিল ৮.২ শতাংশ, পরে সেটা বেড়ে গিয়ে দাঁড়ায় ২৫ শতাংশ। আর ২৭শে আগস্ট থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু হওয়ায় সম্পূর্ণ ক্ষতির মুখে বসিরহাটের এই মৎস্য ব‍্যবসায়ীরা। কিন্তু ভারত থেকে আমদানির উপর রাষ্ট্রপতি ট্রাম্পের শুল্ক আরোপের ফলে এই শিল্প এখন সংকটের মুখে পড়েছে। যা প্রধান অর্থনীতির দেশগুলির মধ্যে সর্বোচ্চ। রাশিয়ার তেল কেনার জন্য নয়াদিল্লিকে শাস্তি দেওয়ার জন্য ২৭শে আগস্ট থেকে মোট ৫০%শুল্ক আরোপ করা হবে।
তুলনামূলক ভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রে চিংড়ি রপ্তানির ক্ষেত্রে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী ইকুয়েডর। সেই দেশের জন্য লাগু রয়েছে মাত্র ১৫ শতাংশ শুল্ক। যার ফলে আমেরিকার বাজার দখল করতে তারা চেষ্টা করবে। মৎস্যজীবীরা বলেন, “তাদের এখনও ঋণ পরিশোধ, বিদ্যুৎ, কাঁচামাল এবং খাদ্যের জন্য উচ্চ পরিচালন খরচ, পাশাপাশি উচ্চ জমি ভাড়ার সম্মুখীন হতে হচ্ছে।”

চাষি বা ব্যবসায়ীদের পাশাপাশি চিন্তায় রয়েছেন রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও। বসিরহাটের এক চিংড়ি রপ্তানিকারক বলেন, “আমাদের চিংড়ির ভালো চাহিদা রয়েছে আমেরিকায়। ফলত, আমেরিকায় যারা আমাদের চিংড়ি নিচ্ছেন, তারাও তো সমান ক্ষতির সম্মুখীন হবেন।” বিষয়টি নিয়ে রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা নিয়মিত কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন। তবে, ক্ষতি হয়েই যাচ্ছে।রাজ‍্যের তরফে গত কয়েক বছরে মৎস্য উৎপাদক গোষ্ঠীগুলিকে চিংড়ি চাষে বাড়তি উৎসাহ দেওয়া হয়েছে। এগিয়ে এসেছে বসিরহাট মহকুমা প্রশাসনও। উপকূলবর্তী এলাকার অল্প নোনা জল চিংড়ি চাষের জন্য আদর্শ। পাশাপাশি চিংড়ি চাষ করে লাভের মুখ দেখা যাবে। এই আশা থেকেই বহু মানুষ নিযুক্ত হয়েছেন। এ বার কী হবে? চিন্তা অনেকেরই। অপর এক চিংড়ি ব্যবসায়ী বলেন, “কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে চিংড়ি চাষ করেছিলাম। কিন্তু সেই চিংড়ি রপ্তানির ক্ষেত্রে যে পরিমাণ শুল্কের ঘোষণা করা হয়েছে তা শুনে চিন্তায় পড়েছি। উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে অর্থ না পেলে চিংড়ি চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কী হবে?”

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান