ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার, সরব বিদ‍্যালয়ের অন্যান্য শিক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা ও বসিরহাট: ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে শ্রীঘরে গুণধর শিক্ষক । বসিরহাট থানার নলকড়ার একটি স্কুল এর ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বসিরহাটের উত্তর বাগুন্ডি গ্রামের বাসিন্দা শিক্ষক নিলগ্রিম সর্দার স্কুলে আসা ছাত্র-ছাত্রীদের সঙ্গে একদিকে অবভ্য আচরণ করতেন ,এমনকি তাদের বিভিন্ন অঙ্গে অবৈধভাবে হাত দিতেন। শিক্ষার্থীরা ভয় ভয় থেকে কাউকে কিছু জানাতে পারে নি।

অবশেষে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরকে অভিযোগ করলে অন্যান্য শিক্ষকরা বিষয়টিতে সরব হয়ে বসিরহাট থানায় অভিযোগ করেন । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই শিক্ষককে গ্রেফতার করে বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ। ধৃতকে পুলিশ হেফাজতের নেওয়ার আবেদন জানানো হয়। মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় ওই শিক্ষককে। অন্যদিকে, মালদা জেলার ভুতনির বন্যা পরিস্থিতির কারণে আবারো ঘটল মৃত্যুর ঘটনা। জলে ডুবে মৃত্যু হল তেরো মাসের শিশুর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া মালদার মানিকচকের(Manickchak) দক্ষিণ চন্ডিপুর পঞ্চায়েতের অন্তর্গত গুমানিটোলা এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, ভুতনিতে দ্বিতীয় পর্যায়ের বন্যা পরিস্থিতির কারণে জলমগ্ন সমস্ত এলাকা। বাদ পড়েনি দক্ষিণ চন্ডিপুরের(Chandipur)গুমানিটোলা এলাকাও।

গ্রামের মধ্যে এক বুক জল থাকার কারণে সপরিবারে বাড়ির ছাদের উপরে বসবাস করছেন ইউসুফ মিয়া।সোমবার সন্ধ্যায় সবার চোখের অগোচরে নাবালক শিশুটি ঘরের বাইরে বেরিয়ে পরে। যার ফলে জলের মধ্যে তলিয়ে যায় শিশুটি।স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারের চেষ্টা করলেও রক্ষা হয়নি।মৃত্যু হয় শিশুটির। পরবর্তীতে ভূতনি থানার তৎপরতায় দেহটি নিয়ে আসা হয়েছে মানিকচক থানায়(Manickchak P.S.)।দেহটি মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠায় মানিকচক থানার পুলিশ।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা