সীমান্তে কৃষক পরিবারে দাদা – ভাইয়ের লড়াইয়ে মেতেছে কৃষক সমাজ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা কৃষিভিত্তক অঞ্চল বলে ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্রে জায়গা করে রেখেছে। আর সেখানে কৃষি পরিবারের রাজনৈতিক লড়াই দেখছে গোটা গ্রাম। উত্তর ২৪ পরগনা বসিরহাটে মহাকুমার বসিরহাট(Bashirhat) এক নম্বর ব্লকের ভারত ও বাংলাদেশ শিবাটি সংগ্রামপুর গ্রাম পঞ্চায়েতের শিবাটি গ্রামের ৯, নম্বর বুথের গাজী পরিবারের বড় ছেলে সিরাজুল ইসলাম গাজী কংগ্রেস এর প্রার্থী। ছোট ছেলে কবিরুল ইসলাম গাজী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একই পরিবারের দুই সন্তান রাজনৈতিক লড়াই দেখতে আনন্দ উৎসুকে মেতে উঠেছে গোটা গ্রাম।

সকাল থেকে দাদা ভাই নিয়ম করে একইসঙ্গে জমির ফসলে গিয়ে নীরেন কোদাল দিয়ে ফসল সংরক্ষণ করার কাজ চালাচ্ছে। অন্যদিকে ছোট ভাই জৈব যুক্তসার স্প্রে জমির ফসলে লাগাচ্ছেন। তারপরে আবার একসঙ্গে বাড়িতে এসে এক জায়গায় বসে গল্পগুজোব বাবা-মায়ের সঙ্গে। একসঙ্গে জল খাবার একে অপরের সঙ্গে মিলেমিশে খাচ্ছেন। বাড়িতে একসঙ্গে থাকা খাওয়া-দাওয়া সবই হয় ।কিন্তু রাজনৈতিক ময়দানে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। ছোট ভাই কবিরুল ইসলাম গাজী(Kabirul Islam Gazi)। বাড়ি বাড়ি প্রচার করছেন সরকারি বিভিন্ন প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ,রূপশ্রী সহ একাধিক প্রকল্প ভোটের ইস্যুতে ফায়দা তুলছেন।

পাশাপাশি কৃষক পরিবারের ছেলে হওয়ায় এবার ভোটের প্রচারে তাদের প্রচারের মূল হাতিয়ার জৈব যুক্ত সার ব্যবহার করুন রাসায়নিক সার বর্জন করুন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। অন্যদিকে দাদা সিরাজুল ইসলাম(Sirazul Islam) কংগ্রেসের প্রার্থী তিনি বাড়ি বাড়ি গিয়ে এক দিকে এলাকায় শান্তিতে বসবাস অন্যদিকে উন্নয়নের করার কথা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের ।পাশাপাশি ভাইয়ের প্রচারের মূল বক্তব্য জৈব সার ব্যবহার করুন রাসায়নিক সার বর্জন করুন।এটাই তার হাতিয়ার জেতার ব্যাপারে দুই ভাই যথেষ্ট আশাবাদী। তাদের এই প্রচার দেখে গ্রামের কৃষক পরিবাররা রীতিমতো আনন্দে মেতে উঠেছেন প্রত্যেকের মুখে চওড়া হাসি। কেউ বলছেন এই পরিবারের মধ্যে এত মিল। তারপর দুই ভাই দুই রাজনৈতিক দলের প্রতীকে লড়াই করছেন। আমরাই সমস্যায় পড়ছি কাকে নির্বাচিত করব। তাই ৮,ই জুলাই এর আগে মুখ খুলতে নারাজ গ্রামের ভোটাররা।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর