নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে বোনা গামছা এখন লুপ্তপ্রায়। আধুনিক যন্ত্রপাতি ও মেশিনের দাপাদাপিতে নিম্নমানের সস্তার গামছার দিকেই ঝোঁক সাধারণ মানুষের। সেই দুঃসময়ে হাতে বোনা গামছার শিল্পকে বাঁচাতে একাই লড়ে চলেছেন আব্দুল মান্নান। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঐতিহ্যবাহী হাতে বোনা গামছা শিল্প আজ চরম সঙ্কটের মুখে। একসময় পিফা, ভ্যাবলা, কেয়ামারি, মাটিয়া-সহ বিভিন্ন অঞ্চলে শতাধিক হস্তচালিত তাঁতঘরে তৈরি হতো খাঁটি সুতির বিখ্যাত ‘মুন্সি গামছা’। যার কদর ছিল পশ্চিমবঙ্গের পাশাপাশি অবিভক্ত বাংলার বিভিন্ন জেলাতেও।

আরও পডুন: কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কিন্তু পাওয়ারলুমের দাপট, সুতোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং শ্রমের তুলনায় কম আয়ের কারণে একে একে বন্ধ হয়ে গিয়েছে প্রায় সব কারখানা। বর্তমানে উত্তর ২৪ পরগনার বসিরহাটের পানিতর গ্রামের কারিগর আব্দুল মান্নান মোল্লাই প্রায় একাই এই ঐতিহ্য টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, সারাদিন পরিশ্রম করেও মাত্র কয়েকটি গামছা তৈরি করা সম্ভব হয়। অথচ সেই গামছা বিক্রি করে সংসার চালানো কঠিন। প্রাক্তন কারিগর নূর হোসেন মোল্লা বলেন, লাভ না থাকায় বহু তাঁতি পেশা বদল করে দিনমজুরি, ইটভাটা, টোটো চালানো কিংবা ভিনরাজ্যে শ্রমিকের কাজ করছেন। স্থানীয় ব্যবসায়ী প্রশান্ত সাহার মতে, ঐতিহ্যবাহী হাতে বোনা গামছার চাহিদা এখনও রয়েছে, কিন্তু কারিগর ও উৎপাদনের অভাবে বাজারে পর্যাপ্ত সরবরাহ মিলছে না। শিল্প বিশেষজ্ঞদের দাবি, সুতোয় ভর্তুকি, আর্থিক সহায়তা এবং সরকারি উদ্যোগ ছাড়া বসিরহাটের প্রায় দেড়শো বছরের এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। এছাড়াও আধুনিক নিম্নমানের সুতো ও সস্তার গামছার দিকে যখন মানুষের ঝোঁক বেশি তখন ‘মুন্সি গামছা’-কে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে।

কন্যা সন্তানের জন্ম দিলেন ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, যার মোট মূল্য প্রায় ৫০ কোটি

৬ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 17, থাকছে ৮০০০mAh ব্যাটারি

গ্রেফতার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস