কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ সরে গিয়েছে। দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি এই নিম্নচাপের ফলে। সেই তুলনায় ভেসে গিয়েছে ওড়িশার বালেশ্বর, ভদ্রক ও জলেশ্বর। আপাতত নিম্নচাপটি দুর্বল হয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে গিয়েছে। তাই বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর আজ, বুধবার দুপুরের বুলেটিনে জানিয়েছে, উত্তর ওড়িশার অভ্যন্তরীণ এলাকা এবং সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড ও ছত্তিশগড় অঞ্চলের উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়েছে। আজ, বুধবার ২৯ জুলাই ২০২৬, সকাল ৮:৩০- নাগাদ এটি ছত্তিশগড়ের মধ্যাঞ্চল ও সংলগ্ন উত্তর ওড়িশার অভ্যন্তরীণ এলাকায় অবস্থান করছিল। ক্রমশ ছত্তিশগড়ের রায়গড়ের দিকে এগিয়ে যাচ্ছে নিম্নচাপটি। তবে সেটি স্থলে বেশিক্ষণ থাকায় শক্তি হারিয়ে দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে। যা থেকে বাংলা এমনকি ওড়িশার উপরও দুর্যোগের সম্ভাবনা কমে গিয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজ, বুধবার রাত থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পডুন: যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

এদিন দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা বাড়বে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন অর্থাৎ ৩০ ও ৩১ জুলাই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমল সতর্কতা। দক্ষিণবঙ্গে আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তবে সবটাই নির্ভর করবে স্থানীয়ভাবে মেঘ তৈরির উপর। তাই দক্ষিণবঙ্গ ও শহর কলকাতাতে ফিরবে ভ্যাপসা গরম। কিছুক্ষণের জন্য বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, ‘জিন জাদুর’ নাম করে ভূতুড়ে চিকিৎসার পর্দাফাঁস 

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম