দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্দেশ মেনে বিধাননগর আদালতে BDO প্রশান্ত বর্মন

নিজস্ব প্রতিনিধি : বারাসত আদালতের নির্দেশে বিধাননগর আদালতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে তাঁকে আগাম জামিন দিয়েছে বারাসত আদালত। শনিবার সকালে কলকাতায় আসেন প্রশান্ত বর্মন। সেখান থেকে তিনি যান বিধান নগর আদালতে। বিধাননগর কমিশনারেটে গিয়ে তদন্তে সহযোগিতাও করবেন তিনি।

জানা গিয়েছে, আদালতের পক্ষ থেকে আগাম জামিন দেওয়া হয়েছিল দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মণকে। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৫জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মূল অভিযুক্ত প্রশান্ত বর্মণকে গ্রেফতার করা হয়নি। তাঁর আগেই আগাম জামিনের আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছে বারাসত আদালত। কিন্তু আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তদন্তকারীদের তদন্তে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা করতেই নির্দেশ মতো কলকাতায় এসেছেন তিনি। শনিবার সকালেই কলকাতায় এসে পৌঁছান। তারপরেই তিনি চলে যান বিধাননগর আদালতে। বিচারকের নির্দেশ মতো কমিশনারেটের তদন্তকারীদের সাহায্য করবেন তিনি।

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে শুক্রবার আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। অসমের গুয়াহাটি থেকে গোবিন্দ সরকার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ করা থেকে খুন গোটা ঘটনার সঙ্গে গোবিন্দ সরকার সরাসরি যুক্ত ছিল বলে অভিযোগ। গত ২৮ অক্টোবর সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে। খুনের ঘটনায় নাম জড়িয়েছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। অপহরণ করে বেধড়ক মারধর করা হয়  বলে অভিযোগ। পরেরদিন বাগজোলা খালপাড়ের যাত্রাগাছি থেকে স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপরেই স্বপন কামিল্যার পরিবার বিডিও এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ ও খুনের অভিযোগ দায়ের করেন।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ