পরকীয়ার শাস্তি! মহিলাকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মহিলাকে বেধড়ক মারধরের পর তার মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার বামনগাছি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুর থানার বামনগাছি রেল কোয়ার্টার এলাকায় এক যুবকের সঙ্গে মরহাটি শংকরগাছি এলাকার এক মহিলার পরকীয়ার সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এই সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। পরকীয়ায় জড়িত ওই যুবকের পরিবারের সদস্যরা এদিন তাকে এবং ওই মহিলাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর ওই যুবক ও মহিলাকে নিয়ে আসা হয় রেল কোয়ার্টার চত্বরে। অভিযোগ, এর পর ওই মহইলাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি কেটে নেওয়া হয় তাঁর মাথার চুল। প্রায় দু ঘণ্টা ধরে ওই মহিলার ওপর যুবকের পরিবারের সদস্যরা অত্যাচার চালান বলে অভিযোগ। মহিলার ওপর যখন নির্যাতন চলে সেই সময় স্থানীয় এক যুবক পুলিশে খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ। পুলিশ এসে ওই মহিলা এবং যুবককে উদ্ধার করে। যদিও চুল কেটে নেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এ দিন যে-যুবক পুলিশকে খবর দেয় তাঁর বাড়িতেও চড়াও হওয়ার অভিযোগ ওঠে। অন্যদিকে গোটা ঘটনা নিন্দনীয় বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তিনি বলেন, ‘এই ঘটনার সাথে যুক্ত সকলের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানা পুলিশ।’ স্থানীয়দের একাংশের অভিযোগ, স্ত্রী সন্তানের প্রতি কোনও দায়িত্ব পালন না করে পরকীয়ায় মত্ত ছিল ওই যুবক। তাঁর পিছনে টাকাও খরচ করতেন। কিন্তু বাড়িতে টাকা পয়সা দিতেন না। তা নিয়ে দীর্ঘদিন অশান্তিও হয়েছে। আর তার জেরে ওই ব্যক্তি এবং তার সঙ্গীকে মারধর করার অভিযোগ ওঠে।

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের