ভোটগণনার আগের দিন বীরভূম-মুর্শিদাবাদ থেকে ফের উদ্ধার তাজা বোমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ। তারআগে ফের রাজ্য থেকে উদ্ধার হল বালতি ভর্তি ২৫ টি তাজা বোমা। সোমবার বীরভূমের দুবরাজপুর থেকে উদ্ধার হয় এই বোমা। শুধু বীরভূমেই নয় এদিন মুর্শিদাবাদ থেকে বোমা উদ্ধার হয়েছে। আর তাতেই ফলপ্রকাশের আগেই মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক।

ইতিমধ্যেই  রানিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে। দুই জায়গাতেই বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।  অন্যদিকে গত রবিবার (২ জুন) মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার পানিপিয়া পুরাতনপাড়া মাঠ এলাকা থেকে উদ্ধার হয়েছিল ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করে । এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মুর্শিদাবাদ থেকে উদ্ধার হল বোমা। আর তাতেই বাড়ছে উদ্বেগ। তবে কারা এই বোমা রাখছে তা এখন পুলিশের কাছে স্পষ্ট নয়।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বাংলার একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল। তা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছিল। এই আবহে  লোকসভা ভোটের  পরে বাংলার পরিস্থিতি যাতে  নিয়ন্ত্রণে থাকে সেই জন্য আগামী ১৯ জুন পর্যন্ত ৪০০ কোম্পানি বাহিনী রাজ্যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা