সপ্তমীর সকালে অন্যরূপে হাজির জঙ্গলমহলের বেলিয়াবেড়া থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পুজো এলো বলে। আর পুজো মানেই তো উত্‍সব, আনন্দ। নতুন পোশাক পরে মন্ডপে মন্ডপে ঘুরে বেড়ানো। কিন্তু সবার কী আর নতুন বস্ত্র কেনার সামর্থ্য থাকে? উত্তরটা এক কথায়, ‘না’। তাই বহু সহৃদয় মানুষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসেন নতুন বস্ত্র নিয়ে। বিতরণ করেন গরিব মানুষদের মধ্যে। তবে পুলিশও ব্যতিক্রম নয়। বিভিন্ন থানায় এভাবেই গরিব মানুষদের বস্ত্র বিতরণ করা হচ্ছে পুজোর আগে। এবার তেমনই হল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানায়(Beliabera P.S.)।

বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী একজন সংবেদনশীল মানুষ। গরিবের দু:খ কষ্টে যিনি সর্বদা পাশে থাকেন। তাই সব সময় চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়াতে। তাই এবার ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়া থানার উদ্যোগে গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ নম্বর ব্লকের তপসিয়া গ্রাম পঞ্চায়েতের তপসিয়া কন্যাশ্রী মঞ্চে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্রদান করা হল। জানা গেছে, সপ্তমীর সকালে ৩০০ জন গরিব মহিলার হাতে নতুন শাড়ি ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।

আর পুজোর আগে নতুন শাড়ি পেয়ে বেজায় খুশি সাধারণ মানুষজন। শুধু এটাই নয়, মায়েদের সঙ্গে তো শিশুরাও এসেছে। তাই তাদের জন্য কী করা হবে? প্রত্যেক শিশুকে দেওয়া হয় চকোলেট। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(Add.S.P.) কল্যাণ সরকার, ডিএসপি(DSP) সব্যসাচী ঘোষ, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী, সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে