নববর্ষে দর্শনার্থীদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হল বেলুড় মঠ

নতুন বছরের প্রথম দিনে দর্শনার্থীদের জন্য পুরোপুরি ভাবে খুলে দেওয়া হল বেলুড় মঠ। দীর্ঘদিন বন্ধ থাকার পর নববর্ষে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ায় খুশি দর্শনার্থীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনে দর্শনার্থীদের জন্য পুরোপুরি ভাবে খুলে দেওয়া হল বেলুড় মঠ। দীর্ঘদিন বন্ধ থাকার পর নববর্ষে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ায় খুশি দর্শনার্থীরা।

রাজ্যে কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বেলুড় মঠ। মাঝে মাঝে দর্শনার্থীদের জন্য খোলা হলেও জারি ছিল নানান বিধিনিষেধ। দর্শনার্থী ও ভক্তদের আরতি দেখা ও প্রসাদ বিতরণে নিষেধাজ্ঞা ছিল। দেশ তথা রাজ্যে কোভিড সংক্রমণ কমে যাওয়ায় নতুন বছরের প্রথম দিন থেকে বিধিনিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় বেলুড় মঠ কর্তৃপক্ষ। সেই মতো ১৪২৯ সালের প্রথম দিন অর্থাৎ শুক্রবার থেকে দর্শনার্থী ও ভক্তদের জন্য যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যহার করে নিল মঠ কর্তৃপক্ষ। মঠ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি ভক্ত ও অনুরাগীরা। ভক্তদের কথায়, নববর্ষে এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না।

বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে মঠ খোলা থাকার সময়ও জনিয়ে দেওয়া হয়েছে। মঠের তরফে জানানো হয়েছে, সকাল ৬টা ৩০মিনিট থেকে বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মঠ খোলা থাকবে। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজ প্রণাম ইত্যাদি ছাড়াও আরতি দেখতে পারবেন ভক্তরা। একইসঙ্গে মঙ্গলারতি, সন্ধ্যারতিতেও অংশ নিতে পারবেন তাঁরা। পাশাপাশি এদিন থেকেই প্রসাদ বিতরণও শুরু করা হবে বলে মঠের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শনার্থী ও ভক্তরা মঠ দর্শনে গিয়ে গঙ্গার ধারেও বসতে পারবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য কোভিড পরিস্থিতিতে ২৩ ফেব্রুয়ারি চতুর্থবারের জন্য মঠ খোলা হলেও ভক্ত এবং দর্শনার্থীদের জন্য জারি ছিল একাধিক বিধিনিষেধ। ভক্তদের গতিবিধি ছিল নিয়ন্ত্রিত। কেবলমাত্র মন্দির দর্শন এবং গুরু প্রণাম করেই তাঁদের বাড়ি ফিরে যেতে হত। মঠে আরতি দেখা বা গঙ্গার ধারে বসার কোনও অনুমতি ছিল না। ভোগ বিতরণও বন্ধ ছিল। শুক্রবার থেকেই এই সমস্ত নিষেধাজ্ঞাই প্রত্যাহার করে নেওয়া হল।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি