ইভিএম মেশিনে কারচুপির আশঙ্কা, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ তুলে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল নেতৃত্ব। আগামী ১৩ মে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে ইভিএম মেশিনে কারচুপি হওয়ার আশঙ্কা প্রকাশ করল তৃণমূল।

এদিন পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর ইউনাইটেড স্কুলের সামনে এসটিকেকে রোডে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় জেলা তৃণমূলের নেতারা। নির্বাচন কমিশন চক্রান্ত করে ত্রুটিপূর্ণ ইভিএম মেশিন তৈরি করেছে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বিজেপিকে সুবিধা করে দিতেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বলে অভিযোগ রাজ্যের মন্ত্রীর।

ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার পাণ্ডে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২৬৮ নম্বর পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কমিশানিংয়ের সময়ে ইভিএম মেশিনে নির্দিষ্ট ৭ জন প্রার্থী ও নোটার তালিকা রয়েছে। অর্থাৎ ৮ জনের তালিকা থাকার কথা। কিন্তু মেশিনে ৯ জনের তালিকা রয়েছে। বিষয়টি ত্রুটিপূর্ণ ও সন্দেহজনক। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিচির সভাপতি দিলীপ মল্লিক জানান, ইভিএম মেশিনের মাধ্যমে ভোট কারচুপি হতে পারে বলে আশঙ্কা করছি। অবজারভারের সঙ্গে আলোচনা করব। তিনি যদি সহমত হন, তাহলে বাকি কাজ করব। না হলে আন্দোলন চলতে থাকবে।

 

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়