অভাবে থামেনি প্রতিভা! সস্তার বলপেনে এঁকেই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করলেন বাংলার তরুণ

Share:

নিজস্ব প্রতিনিধি: দামি ক্যানভাস নেই, নেই নামী রং-তুলি। হাতে শুধু পাঁচ টাকার বলপেন। সেই সামান্য উপকরণ দিয়েই ক্যানভাসে এমন সব ছবি আঁকছেন, যা দেখলে চোখ আটকে যেতে বাধ্য। আর্থিক অনটন তাঁর শিল্পীসত্তাকে থামাতে পারেনি। বরং সীমাবদ্ধতাকেই হাতিয়ার করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তরুণ শিল্পী বিকাশ দে। তাঁর আঁকা একটি বিশেষ পেন-ড্রয়িং এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক প্রদর্শনীতে।

নদিয়ার শান্তিপুরের ছেলে বিকাশ। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল ঝোঁক ছিল বিকাশের। কিন্তু ইচ্ছা থাকলেও দামি রং, তুলি কিংবা ক্যানভাস কেনার মতো আর্থিক সামর্থ্য ছিল না পরিবারের। তাই হাতের কাছে যা পেয়েছেন, তা দিয়েই শুরু করেছেন শিল্পচর্চা। কখনও খাতার পাতায়, কখনও বাড়ির মেঝেতে পেন ও পেন্সিল দিয়ে চলত তাঁর আঁকার অনুশীলন। বিকাশের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িয়ে রয়েছে আর্থিক সংগ্রাম। তাঁর মা অপর্ণা দে একসময় বিড়ি তৈরি করে সংসারে সাহায্য করেছেন। বর্তমানে তিনি সেলাইয়ের কাজ করেন। তাঁর বাবা আগে লাইব্রেরির সামনে একটি ছোট চায়ের দোকান চালাতেন। পরে সেটি উচ্ছেদ হওয়ায় এখন ফুটপাতেই কোনওরকমে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে ছোটবেলায় বিকাশকে আট কলেজে ভর্তি করানো কিংবা নিয়মিত শিল্পসামগ্রী কিনে দেওয়া পরিবারের পক্ষে সম্ভব হয়নি। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই নিজের মতো করে ছবি আঁকতে শুরু করেন তিনি। অভাবও তাঁকে আটকে রাখতে পারেনি। 

আরও পড়ুন: ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

পড়াশোনাতেও নিজের পথ তৈরি করেছেন বিকাশ। সংস্কৃতে স্নাতক হওয়ার পাশাপাশি আইটিআইয়ের ফিটার কোর্সও সম্পূর্ণ করেছেন। কিন্তু পেশাগত পড়াশোনার পাশাপাশি ছবি আঁকার নেশা কখনও ছাড়েননি। বরং সময় পেলেই বলপেন হাতে তুলে নিয়ে নিজের ভাবনাগুলিকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সেই সাধনারই বড় স্বীকৃতি এসেছে এবার। বিকাশের কথায়, পেন দিয়ে ছবি আঁকার অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন তাঁর এক শিক্ষকের কাছ থেকেই। তাঁর শিক্ষক নিজেও পেন ব্যবহার করে ছবি আঁকতেন। শিক্ষকের সেই কাজ দেখেই বিকাশের মনে আগ্রহ তৈরি হয়। এরপর ভাবতে শুরু করেন, বাজারচলতি মাত্র ৫-১০ টাকার সাধারণ পেন দিয়েই কীভাবে ক্যানভাসে অসাধারণ ছবি ফুটিয়ে তোলা যায়। সেই ভাবনা থেকেই শুরু হয় তাঁর পেন-আর্টের পথচলা।‘ ‘সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র’-এর মাধ্যমে বিকাশের আঁকা ‘Wandering in Yourself’ নামে একটি পেন-ড্রয়িং থাইল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ