ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটের উপরে শান্তিতেই মিটল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের ১৫ বুথের পুনর্নির্বাচন। শনিবার (২ মে) রাজ্যে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ওই ১৫ বুথে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটদানের হার ৯০ শতাংশ ছুঁয়ে ফেলেছে। শান্তিতে ভোটদান পর্ব মেটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কমিশনের আধিকারিকরা।

গত ২৯ এপ্রিল দ্বিতীয় তথা শেষ দফায় রাজ্যের ১৪২টি বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছিল। ভোটগ্রহণ চলাকালীনই ফলতা, ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের একাধিক বুথ নিয়ে অভিযোগ তোলে বিজেপি। কোথাও ইভিএমে সেলোটেপ ঢেকে দেওয়া, কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়। দিন শেষে মোট ৭৭টি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানায় পদ্ম শিবির। ওই দাবিকে যৌক্তিক বলে জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, ‘অভিযোগ ওঠা বুথগুলির বিষয়ে সরেজমিনে পরিদর্শনের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

দিল্লির নির্বাচন সদন থেকে নির্দেশ পেয়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ফলতা, ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম কেন্দ্রের সংশ্লিষ্ট বুথগুলি ঘুরে দেখেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। সূত্রের খবর, ‘শুক্রবারই দিল্লিতে এক রিপোর্ট পাঠিয়ে ডায়মন্ড হারবারের চারটি, মগরাহাট পশ্চিমের ১১টি এবং ফলতার ৩৩টি বুথে পুনরায় নির্বাচন নেওয়ার সুপারিশ করেছিলেন সুব্রত গুপ্ত।’ গতকাল শুক্রবার (১ মে) নির্বাচন সদনের তরফে ডায়মন্ড হারবারের চারটি ও মগরাহাট পশ্চিমের ১১টি বুথে শনিবার (২ মে) ফের ভোট নেওয়ার নির্দেশ দেওয়া হয়। গরাহাট পশ্চিম বিধানসভার যে বুথগুলিতে ফের ভোট নেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই বুথগুলি হল-

১. উত্তর ইয়ারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

২. নাজারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-১

৩. নাজারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-২

৪. দেউলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-১

৫. ঘোলা-নোয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা, রুম নং-২

৬. একতারা-মলয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-১

৭. একতারা-মলয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-২

৮. একতারা-মলয়া ডোরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-১

৯. বাহিরপুয়া-কুরকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-১

১০. বাহিরপুয়া-কুরকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-২

১১. বাহিরপুয়া-কুরকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-৩

এছাড়া ডায়মন্ড হারবার বিধানসভার বাগদা জুনিয়র উচ্চ বিদ্যালয়, চান্দা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-২, হরিদেবপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং রায়নগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-২ বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়।

এদিন সকাল থেকেই বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। বিকেল ৫টা পর্যন্ত দুই বিধানসভার ১৫টি বুথের ভোটদানের হার ৮৬.৯ শতাংশ। ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোট পড়েছে ৮৭.৬ শতাংশ এবং মগরাহাটের ১১টি বুথের ভোটদানের হার ৮৬.১১ শতাংশ। শান্তিতে ভোটপর্ব মিটলেও মগরাহাটের ইয়ারপুরে বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। তা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার যুবক

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ