জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত, ২২ বছর বয়সেই না ফেরার দেশে বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ

মাত্র ২২ বছরেই সব শেষ! জিম করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের। অকালেই শেষ হয়ে গেল এই তরুণ ক্রিকেটারের জীবন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ২২ বছরেই সব শেষ! জিম করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের। অকালেই শেষ হয়ে গেল এই তরুণ ক্রিকেটারের জীবন। জানা গিয়েছে, শুক্র বার সকালে জিম করতে গিয়েছিলেন প্রিয়জিৎ। সেই সময়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখনই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। যদিও তাঁর সতীর্থরা তাঁকে এই অবস্থায় দেখে তড়িঘড়ি বীরভূম মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কেরিয়ারের দিক দিয়ে, সবেমাত্র খেলার জগতে নাম কামাচ্ছিলেন তিনি। জেলা থেকেই শুরু হয়েছিল তাঁর ক্রিকেট সফর।  ছয় বছর আগে আন্তঃ জেলা অনূর্ধ্ব16 ক্রিকেট ও প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান করে রেকর্ড গড়েছিলেন তিনি। ২০১৮-১৯ মরসুমের এই পারফরম্যান্সের জন্যে তাঁকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে CAB পুরস্কৃতও করা হয়েছিল। ক্রিকেট কেরিয়ারে তাঁর উজ্জ্বল ভবিষ্যতও দেখতে পাচ্ছিলেন কোচ। কিন্তু সব শেষ করে অকালেই পৃথিবী ছেড়ে চলে গেলেন তরুণ এই ক্রিকেটার।

সেই পদক এখনও তাঁর ঘরে সাজিয়ে রাখা রয়েছে। উদীয়মান এই তরুণ ক্রিকেটারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ময়দান। পরিবার সূত্রে খবর, প্রতিদিনই বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকায় একটি জিমে যেতেন প্রিয়জিৎ। প্রিয় ক্রিকেটার বিরাট কোহলির মতো সব সময় নিজেকে ফিট রাখার চেষ্টা করতেন তিনি। শুক্রবারও শরীরচর্চা করতে জিমে গিয়েছিলেন তিনি। ফিট থাকার জন্য শারীরিক কসরতে কমতি রাখতেন না তিনি। সেই শরীরচর্চাই তাঁর মৃত্যুর কারণ হল। শুক্রবার জিমে ঘাম ঝরানোর সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রিয়জিৎ। বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিন্তু মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রিয়জিৎ, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। প্রিয়জিতের মৃত্যু বিশ্বাস করতে পারছেন না সিএবির আম্পায়ার প্রেমদীপ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কিছুদিন ধরে প্রিয়জিতের চেহারা খুব খারাপ হয়ে গিয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা ছিল। ঠিক মতো ট্রেনিং করতে পারত না। দৌড়ে ২ রান নিতে সমস্যা হত। ওর বাবা মা তা শুনে ছেলের চিকিৎসা করিয়েছেন। কিন্তু শেষ রক্ষা হল না। তাঁর মৃত্যুই মেনে নেওয়া যাচ্ছে না।

তবে ইদানিং হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা বিশেষ করে তরুণদের প্রভাব ফেলছে। দিন কয়েক আগে ব্যাডমিন্টন খেলতে খেলতে এক তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে একজন তরুণ ক্রিকেটার খেলতে খেলতে মারা যান। এছাড়া দাদার বিয়েতে নাচতে উঠে ২৪ বছর বয়সী তরুণীর হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মৃত্যুর কথাও কাঁদিয়ে দিয়েছিলেন সবাইকে। চিকিৎসকেরা বলছেন, তরুণদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা অস্বাভাবিক হলেও, এখন হামেশাই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। ইদানিং কম বয়সীদের হার্টের অসুখ বৃদ্ধির কারণ হিসেবে কোভিডের দিকে আঙুল তুলছেন চিকিৎসকদের একাংশ। তবে ২০০০ সালের পর থেকে প্রতি বছরই সারা বিশ্বে ২ শতাংশ হারে এরকম মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাই চিকিৎসকেরা জানাচ্ছেন, বয়স ২৫ পেরলেই রক্তচাপ, ব্লাড সুগার, ওজন ইত্যাদি নিয়মিত পরীক্ষা করা আবশ্যিক।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল