মহালয় থেকেই দুর্যোগ শুরু বঙ্গে, নবমীর রাত থেকে দক্ষিণে বাড়বে ঝড়-বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান ।তিনি বলেন,২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হবে। পরবর্তীতে গভীর নিম্নচাপে হওয়ার সম্ভাবনা।তার আগে মহালয়ার পরদিন ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে। দশমীতেও ফের ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপের আশঙ্কা তৈরি করছে। পরপর ঘূর্ণাবর্ত আর নিম্নচাপে এবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে।মহালয়াতে সকাল সকাল তর্পণ করে নিন।মহালয়ার(Mahalaya) দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে।দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ, আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৪ ও ২৫ শে সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে।২৫ থেকে ২৬ শে সেপ্টেম্বর এর মধ্যে তৈরি হতে পারে আরোও একটি নিম্নচাপ। এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।২৬ থেকে ২৯ এ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ।বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।২৯ শে সেপ্টেম্বর থেকে ২রা সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। নবমীর রাত থেকে দশমীর দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলাতে।উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোয়। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।

পুজোর কদিন কেমন থাকবে আবহাওয়া? শুক্রবার তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। ২১ সেপ্টেম্বর- মহালয়ার দিন দক্ষিণবঙ্গের(South Bengal) সমস্ত জেলায় বৃষ্টি।বৃষ্টির পরিমান বেশি থাকবে না।ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা – জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।২২ সেপ্টেম্বর- বৃষ্টির পরিমান বাড়ার সম্ভাবনা। (দক্ষিণবঙ্গে)২৩ সেপ্টেম্বর- দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। ১-২ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৪ সেপ্টেম্বর- কমবে বৃষ্টি। তবে হতে পারে হালকা বৃষ্টি।২৬-২৯ সেপ্টেম্বর – বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। ফলত বঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

৩০ শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর – ক্রমশ বাড়বে বৃষ্টি। (দক্ষিণবঙ্গে)উত্তরবঙ্গের- বৃষ্টিপাত কম থাকবে।কলকাতা পার্শবর্তী অঞ্চল- ২২ সেপ্টেম্বর মেঘাচ্ছন্ন আকাশ। এক দু পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে। ২৪ সেপ্টেম্বর- মেঘাচ্ছন্ন আকাশ। এক দু পশলা বৃষ্টি।২৬-২৯ সেপ্টেম্বর – মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি।৩০ সেপ্টেম্বর থেকে-২ রা অক্টোবর- বৃষ্টির পরিমান বাড়বে। অর্থাৎ নবমীর রাত থেকে দুর্যোগ বাড়বে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে।

প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

পারিশ্রমিক চাইতেই মারধর, খুনের হুমকি, বিস্ফোরক অভিযোগ ‘মির্জাপুর’ অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল