করোনার বিধি-নিষেধ পুরোপুরি তুলে নিল রাজ্য সরকার

আগামিকাল ১ এপ্রিল থেকেই উঠে যাচ্ছে কোভিড বিধি।

Share:

 নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দু’বছর বাদে মিলল স্বস্তি। করোনাভাইরাসের সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসায় সমস্ত বিধি-নিষেধ তুলে নিল রাজ্য সরকার। প্রত্যাহার করে নেওয়া হচ্ছে নৈশ কার্ফু। অর্থা‍ৎ ফের স্বাভাবিক জনজীবন ফিরছে রাজ্যে। তবে বিধি-নিষেধ উঠে গেলেও স্বাস্থ্য বিষয় সতর্কতা মেনে চলার জন্য রাজ্যবাসীর কাছে অনুরোধ জানানো হয়েছে। 

২০২০ সালের মার্চ মাসে করোনা সংক্রমণ লাগামছাড়া হয়ে ওঠায় বিশেষ বিধি-নিষেধ আরোপ করেছিল রাজ্য সরকার। মাস্ক পরার পাশাপাশি শারীরিক দুরত্ব মেনে চলার জন্য যেমন নির্দেশ জারি করা হয়েছিল, তেমনই রাতে অকারণে বাইরে ঘোরাঘুরি রুখতে নৈশ কার্ফুও চালু করা হয়। জিম, সেলুন সহ নিত্যপ্রয়োজনীয় নয়, এমন জিনিসের দোকানপাট বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছিল। ধাপে-ধাপে সেই বিধি-নিষেধের মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছিল। অর্থা‍ৎ আজ বৃহস্পতিবারই ওই বিধি-নিষেধ শেষ হয়ে যাচ্ছে।  

তবে পরিস্থিতির ক্রমশ উন্নতি হওয়ায় গত মাস দুয়েক ধরেই করোনার বিধি-নিষেধ শিথিলের পথে হেঁটেছিল রাজ্য সরকার। শপিং মল, জিম, বিনোদন কেন্দ্র সহ নানা প্রতিষ্ঠানের দরজা যেমন খুলে দেওয়া হয়েছে, তেমনই  নৈশ কার্ফুর সময়সীমাও কমানো হয়েছে। ফলে ধীরে-ধীরে রাজ্যে স্বাভাবিক হতে শুরু করেছিল জনজীবন।

এদিন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কোভিড বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়ার কথা যেমন জানানো হয়েছে, তেমনই সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের জন্যও অনুরোধ জানানো হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিকি‍ৎসকমহল।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন