নবমীর নিম্নচাপে দশমীতে ঘোর দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: নবমীর নিম্নচাপে দশমীতে কলকাতায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আর আবহাওয়া দফতরের(Weather Office) কাছ থেকে সেই সতর্কবার্তা পাওয়ার পর বাড়তি সর্তকতা ব্যবস্থা নিচ্ছে রাজ্য ও কলকাতা পুলিশ। রাজ্য পুলিশের(Westbengal Police) তরফ থেকে সোশ্যাল মাধ্যমে পুজো উদ্যোক্তা এবং সাধারণ মানুষকে দশমীর দিন বিশেষ সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। কারণ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার নবমী তিথিতে যে নিন্মচাপ শক্তি বাড়াবে তার দরুন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলাতে। নিম্নচাপের জেরে দশমী এবং একাদশীতে কলকাতা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি হবে।

দশমী এবং একাদশীতে কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ,নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার নবমীর রাত থেকেই আবহাওয়ার ভোল বদল হবে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়। শুধু বৃহস্পতি এবং শুক্রবার নয় শনিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে বঙ্গের বেশিরভাগ জেলায়। রবিবার কলকাতায় কার্নিভালের দিনও বৃষ্টি হবে কিন্তু ধীরে ধীরে কমে আসবে বৃষ্টির গতিবেগ। সোমবার লক্ষ্মী পুজোর দিন আবহাওয়া বেশ কিছুটা উন্নত হবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার অষ্টমী পুজার পুষ্পাঞ্জলী শেষ হতেই আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল।

যাদবপুর সহ কলকাতার বেশ কিছু অংশে অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু বেলা বাড়তেই ফের ঝলমলে শরতের আকাশ দেখা দেয়। মানুষজন অষ্টমীর দুপুর থেকে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন ঠাকুর দেখতে। যেহেতু নবমীর রাত থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হবে তাই অষ্টমীর রাতেই মানুষ মণ্ডপে মণ্ডপে ভিড় জমান। তবে বিজয় দশমীর দিন দুর্গা প্রতিমা নিরঞ্জন এর সময় খারাপ আবহাওয়া সৃষ্টি হলে সেক্ষেত্রে যথেষ্ট ঝুঁকি পূর্ণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছে প্রশাসন। তাই আগেভাগে অষ্টমীর বিকেল থেকেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের সতর্ক করা হচ্ছে। মণ্ডপ এবং আলোকসজ্জায় দুর্যোগ শুরু হলে, বাড়তি নজরদারি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুজো কমিটি গুলিকে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর