রবিবার পর্যন্ত দক্ষিণে ঝড়-বৃষ্টি চলবে, শনিবার উত্তরে প্রবল দুর্যোগের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার পর্যন্ত বঙ্গে দুর্যোগ চলবে। শনিবার প্রবল দুর্যোগের পূর্বাভাস জারি উত্তরবঙ্গে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গে রবিবার বিকেল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে দফায় দফায় বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের(SouthBengal) পাশাপাশি উত্তরবঙ্গে(North Bengal) শনিবার ওপরের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিংপং- এ ভারী বৃষ্টি হতে পারে। তবে অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। রবিবারের বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রভাব ধীরে ধীরে কিছুটা কমবে। সোমবার লক্ষ্মী পুজোর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় স্থানীয়ভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে,পার্শ্ববর্তী রাজ্যগুলিতে নিম্নচাপের জেরে একনাগাড়ে বৃষ্টি হবার দরুন ইতিমধ্যেই ডিভিসি জল ছাড়তে শুরু করেছে। মৎস্যজীবীদের আগামী দুদিন নিম্নচাপের দরুন সমুদ্র উত্তাল থাকবে এবং ঝোড়ো হওয়া বইবে তাই সমুদ্রের গভীরে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।ডিভিসি(DVC) ইতিমধ্যে জল ছেড়েছে। আবার নতুন করে বৃষ্টি হলে যদি জল ছাড়ে তাহলে বিভিন্ন জেলায় কি পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে বৈঠকে মুখ্য সচিব বিভিন্ন জেলার শাসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। 

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস