লক্ষীপুজোয় আলিপুরদুয়ার জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা, মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে বঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবারেও ভারি বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।সিকিম, উত্তরবঙ্গ , অসম, মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। নিম্নচাপ উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে শক্তি হারিয়ে। তবে তার প্রভাবে রবিবার বাংলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে ।মেঘলা আকাশ থাকবে । রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন,উত্তরবঙ্গে রবিবার দুর্যোগের সম্ভাবনা বেশ কিছু জেলায়। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের রবিবার উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা। রবিবার উত্তরবঙ্গে(North Bengal) দুর্যোগের আবহাওয়া জারি থাকবে। প্রবল বৃষ্টিতে এবং ঝোড়ো হাওয়ায় দুর্যোগ বেশি হবে আলিপুরদুয়ার(Alipurduar) জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলাতে।

অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। সোমবারেও ভারি বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।সিকিম, উত্তরবঙ্গ , অসম, মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। নদীর জলস্তর বাড়বে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা।দক্ষিণবঙ্গেও(South Bengal) রবিবার মূলত মেঘলা আকাশ। ভারী বৃষ্টি হবে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। রবিবার সারাদিনে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে অন্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। শুধুমাত্র স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে।কলকাতায় রবিবার ভারি বৃষ্টির সম্ভাবনা আর নেই। মেঘলা আকাশ থাকবে। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস