বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত,দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বাড়বে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা। শুক্রবার তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত।উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে আগামী তিন চার দিন। উত্তর-পূর্ব অসম এবং দক্ষিণ বাংলাদেশের রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে (North Bengal)আর ভারী বৃষ্টির কোন সতর্কবার্তা নেই। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, আংশিক মেঘলা আকাশ, কমবে বৃষ্টির সম্ভাবনা। বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সতর্কবার্তা দার্জিলিং এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে। বৃহস্পতিবার থেকে রোদ ঝলমলে পরিবেশ। কোথাও আংশিক মেঘলা আকাশ(Cloudy Sky)। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বৃষ্টিও কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে।

ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও।দক্ষিণবঙ্গে শুক্র /শনিবার পর্যন্ত পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে আগামী তিন চার দিন। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে।উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও(South Bengal)।কলকাতায়(Kolkata) বুধবার বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সম্ভাবনা কম থাকবে। ফের শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবারেও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। তবে মূলত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা বাতাস থাকতে পারে।

এই মুহূর্তে বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাটের ভিরাবল থেকে উজ্জয়ন ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে।আগামীদু-তিন দিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। মধ্যপ্রদেশ ,উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে।আগামী পাঁচ দিনে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা নেই বাংলায়। বর্ষা বিদায় নেওয়ার পর শীত আসার আগে সাইক্লোনের সিজন। অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সময়। এরপর পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে হাওয়া বদল হয়ে শীত আসবে ডিসেম্বরে বঙ্গে।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা