আগামী ৪ দিনের মধ্যে বঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা, শনিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: চারদিনের পর বাংলা থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে। ১৬ দিন এক জায়গায় থমকে থাকার পর বর্ষা বিদায় রেখা সক্রিয় হয়েছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন,বর্ষা গুজরাত ও উত্তর প্রদেশের থেকে বিদায় নিয়েছে। মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। বিহার ঝাড়খণ্ডের কিছু অংশ থেকেও বিদায় নিয়েছে বর্ষা। আগামী চার দিনে বাংলা থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। দক্ষিণবঙ্গের(South Bengal) পশ্চিমের জেলাগুলি থেকে মঙ্গলবার নাগাদ বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে।দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর ঘূর্ণাবর্ত সক্রিয়। এর প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রাজ্যে। আগামী সপ্তাহেই বর্ষা বিদায়ের সম্ভাবনা বাড়ছে বাংলায়। উত্তরবঙ্গতে বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির আর কোন সতর্কবার্তা নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে।সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। আরো কমবে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গতে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা ,হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। শুধুমাত্র উপকূলের জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে।

রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বর্ষা বিদায় নেওয়ার আগে শেষ ঝাপটা দিয়ে যাচ্ছে । এদিকে শুক্রবার দুপুরে আকাশ কালো মেঘে ঢেকে আধার নামিয়ে আনে। দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা এবং উত্তর কলকাতার(Kolkata) পাশাপাশি সল্টলেক, দমদম এলাকায় এবং বারাসতে ব্যাপক বৃষ্টি হয়। অনেক জায়গাতেই শহরে জল জমে যায়। বিভিন্ন জায়গায় পাম্প চালিয়ে জল নামানোর কাজ শুরু করে পুরসভা।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস